গুজবের প্রতিবাদে আ’ লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিমের বিবৃতি

স ম জিয়াউর রহমান :

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম আজ এক বিবৃতিতে বলেন, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকারের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ আওয়ামী লীগ-কে নিয়ে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য, অপপ্রচার ও গুজব ছড়ানো হচ্ছে। দেশের একটি গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে বলা হচ্ছে, গত ১৫ জানুয়ারি ২০২৫ তারিখে ভারতের কলকাতার পার্ক হোটেলে আওয়ামী লীগের একটি সভা হয়েছে। সেই সভা থেকে নাকি নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করে আন্দোলন ও ধ্বংসাত্মক কাজ পরিচালনার জন্য আওয়ামী লীগে সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। যা সম্পূর্ণভাবে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। আওয়ামী লীগের এমন কোনো মিটিং অনুষ্ঠিত হয়নি এবং কাউকে সমন্বয়কের দায়িত্বও অর্পণ করা হয়নি। এমনকি যে হোটেলের নাম উল্লেখ করা হয়েছে, সেই হোটেলেও আমি কখনও যাইনি। শুধু আওয়ামী লীগের সম্মানহানি ও আওয়ামী লীগ নিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াতে ফ্যাসিস্ট ইউনূস সরকারের স্পন্সরে এ ধরনের মনগড়া, বানোয়াট ও ভিত্তিহীন গুজব ও অপপ্রচার ছড়ানো হচ্ছে এবং সংবাদমাধ্যমে তা প্রকাশের জোর অপচেষ্টা চালাচ্ছে। আমরা এ ধরনের অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের গণমানুষের রাজনৈতিক প্রতিষ্ঠান। গঠনতান্ত্রিক ও গণতান্ত্রিক সুনির্দিষ্ট রীতিনীতি মেনে এবং জনগণের আবেগ ও আকাঙ্ক্ষাকে ধারণ করে বাংলাদেশ আওয়ামী লীগ পরিচালিত হয়। বাংলাদেশ আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন কোনো সন্ত্রাসী বা জঙ্গি সংগঠন নয় যে ধ্বংসাত্মক কর্মকাণ্ড পরিচালনা করবে। বরং হৃত গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের জীবন বাজি রেখে লড়াই চালিয়ে যাচ্ছে। এই অকুতোভয়, নির্ভীক ও অজেয় নেতাকর্মীরাই আওয়ামী লীগের শক্তির আধার। অতীত ইতিহাস সাক্ষ্য দেয়, তারা হত হয় কিন্তু মাথা নত করে না। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীদের ইস্পাত দৃঢ় মনোবল ভাঙার জন্য অবৈধ ও অগণতান্ত্রিক সরকারের পক্ষ থেকে বিভিন্ন স্কিম হাতে নেওয়া হবে। তারই একটা অংশ হলো, ভুয়া মিটিংয়ের মনগড়া ও কল্পিত তথ্য-উপাত্ত ছড়ানো। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানাবো, বাংলাদেশ আওয়ামী লীগ ও সংগঠনের নেতাদের নিয়ে ফ্যাসিস্ট ইউনূস সরকার ও আওয়ামী লীগ বিরোধীদের পৃষ্ঠপোষকতায় উৎপাদিত যে কোনো গুজব, অপপ্রচার ও মিথ্যা সংবাদের বিরুদ্ধে সতর্ক থাকার এবং বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত কর্মসূচি সফল ও সার্থক করার।

Facebook Comments Box
  • Related Posts

    জাতীয় সংসদে বৈষম্যের অভিযোগ জামায়াতের, গঠনমূলক বিরোধিতার আশ্বাস
    • adminadmin
    • আগস্ট ২৪, ২০২৬

      নিজস্ব প্রতিবেদক, bdnews24.com জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডার, প্রস্তাব গ্রহণ ও বাজেট বরাদ্দের ক্ষেত্রে প্রধান বিরোধীদলীয় জোটের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর…

    Continue reading
    বঙ্গভবনের পরবর্তী অধিনায়ক মির্জা ফখরুল: ২৫৫ ভোটে বিজয়ী হয়ে গড়লেন নতুন ইতিহাস
    • adminadmin
    • আগস্ট ২০, ২০২৬

      বিশেষ প্রতিনিধি: দেশের রাজনীতিতে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের অগ্নিপরীক্ষা পেরিয়ে এবার রাষ্ট্রপ্রধানের সর্বোচ্চ আসনে সমাসীন হতে যাচ্ছেন বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের নতুন অধিপতি হিসেবে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব