গাজা যুদ্ধের এক বছর,ইসরায়েল জুড়ে হামাস,হিজবুল্লাহ ও হুথির হামলা

আন্তর্জাতিক ডেস্ক,আপডেট বিডিনিউজ24:

এক বছর পার করলো গাজা যুদ্ধ,দখলদার ইসরায়েলের এই এক বছরের আগ্রাসনে ধ্বংসপ্রায় ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ডটি। ইসরায়েলি সেনাদের হামলার তীব্রতা এবং তাতে ফিলিস্তিনিদের মৃত্যু কমে এলেও এখন সেখানে মানুষ মারা যাচ্ছে ক্ষুধা-তৃষ্ণায় আর ওষুধের অভাবে। এরপরও থেমে নেই আগ্রাসন। হামাস নির্মূলের অজুহাতে ইসরায়েলি এই আগ্রাসনে প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ দিয়ে যাচ্ছে তাদের পশ্চিমা মিত্ররা। যার ফলস্বরূপ, ইসরায়েলি আগ্রাসনের বিস্তৃতি ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্য জুড়ে। গাজার পর এবার তাদের মূল টার্গেটে পরিণত হয়েছে লেবানন। এর পাশাপাশি ইয়েমেন, সিরিয়া ও ইরানের বিরুদ্ধেও অস্ত্রের দাপট দেখিয়ে চলেছে দখলদার রাষ্ট্রটি।
বিপরীতে, ইসরায়েলের বিরুদ্ধে হামলার তীব্রতা বাড়িয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও। ইরানও দিয়ে রেখেছে বড় ধরনের পাল্টা হামলার হুঁশিয়ারি।

সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, উত্তর ইসরায়েলের বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে রোববার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত ২৪ ঘণ্টায় মোট ১৭৫টি রকেট ছুড়েছে লেবাননভিত্তিক ইসলামি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, উত্তর ইসরায়েলের নাহারিয়া, হাইফা, এক্রে এবং ক্রায়ট শহরকে লক্ষ্য করে ছোড়া হয়েছে এসব রকেট।
অবশ্য লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই অধিকাংশ রকেট ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ)। এ রকেট হামলায় ইসরায়েলে কোনো হতাহতের ঘটনাও ঘটেনি বলে জানিয়েছে তারা।

সোমবার (৭ অক্টোবর) হিজবুল্লাহর পক্ষ থেকে আরেকটি হামলা চালানো হয়েছে মধ্য ইসরায়েলেও। আকাশসীমায় লেবানন থেকে নিক্ষেপ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র শনাক্তের পরই দেশটির মধ্যাঞ্চলে সাইরেন বেজে ওঠে। খবর রয়টার্সের।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে, কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। বাকিগুলো খোলা স্থানে পড়েছে। তবে তাৎক্ষণিকভাবে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানায়নি তারা।

ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফাতেও রকেট হামলার দাবি করেছে হিজবুল্লাহ। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের মিত্র এই গোষ্ঠীটি দাবি করেছে, হাইফার দক্ষিণে ‘ফাদি ১’ নামের একটি সামরিক ঘাঁটিকে ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করেছে যোদ্ধারা। একইসঙ্গে ৬৫ কিলোমিটার (৪০ মাইল) দূরে টাইবেরিয়াসে আরেকটি হামলা চালিয়েছে তারা।

এদিকে ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান আগ্রাসনের এক বছর পূর্তিতে তেল আবিবকে লক্ষ্য করে বেশ কিছু রকেট ছুড়েছে হামাসও।

এছাড়া মধ্য ইসরায়েলের জাফা শহরে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তাদের আরেক মিত্র গোষ্ঠী হুথিরা। ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের একটি ছিল প্যালেস্টাইন ২ এবং সেটি তার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে। গোষ্ঠীটি আরও জানায়, দ্বিতীয়টি একটি ধু আল-ফিকার ক্ষেপণাস্ত্র ছিল। তবে এটির ফলাফল নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, ইরানের সমর্থনপুষ্ট হিজবুল্লাহকে ধ্বংস করতে গত ২৩ সেপ্টেম্বর থেকে দক্ষিণ লেবাননে অভিযান শুরু করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। হিজবুল্লাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলো রয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে।

লেবাননে ইসরায়েলি বাহিনীর গত প্রায় ২ সপ্তাহের অভিযানে ১ হাজার ২৫১ জন নিহত, ৩ হাজার ৬১৮ জন আহত এবং ১২ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। নিহতদের মধ্যে হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহ এবং কয়েক জন শীর্ষ কমান্ডার রয়েছেন।

এছাড়া ইসরায়েলের এক বছরের আগ্রাসনে এখন পর্যন্ত ৪২ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন ফিলিস্তিনের গাজায়। বাস্তুচ্যুত হয়েছেন ২০ লাখেরও বেশি ফিলিস্তিনি। এছাড়া এখনও নিখোঁজ আছেন গাজার ১০ হাজারেরও বেশি বাসিন্দা।

Facebook Comments Box
  • Related Posts

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬

      এককভাবে কেউ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় চার বড় নগর নিগমের নিয়ন্ত্রণ নির্দল প্রার্থীদের হাতে। ভারত ব্যুরো, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম|| ভারতের রাজস্থানে অনুষ্ঠিত ৩০৯টি নগর স্থানীয় সংস্থার (পৌরসভা ও মিউনিসিপ্যাল কর্পোরেশন) নির্বাচনে…

    Continue reading
    মতভেদ কাটিয়ে যৌথ ঘোষণায় একমত ব্রিকস, ভারতের বড় কূটনৈতিক সাফল্য
    • adminadmin
    • সেপ্টেম্বর ১২, ২০২৬

      আন্তর্জাতিক ডেস্ক,বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম: মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার আবহেই ভারতের রাজধানী নয়াদিল্লির ‘ভারত মণ্ডপমে’ সফলভাবে শুরু হয়েছে ব্রিকস শীর্ষ সম্মেলন। সম্মেলন শুরুর পর ভারতীয় কূটনীতি এবং ব্রিকস…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব