
মোঃ শান্ত খান: খেলাধুলা মানসিক বিকাশের পাশাপাশি মানুষকে অপরাধ থেকে বিরত রাখে। সমাজের দায়িত্বশীল, জনপ্রতিনিধিদের উচিত এই সমাজের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা। এ জন্য বেশী বেশী খেলাধুলার আয়োজন করে যুব সমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত রাখা। সাভার তরুন আয়োজিত ভাগলপুর ঈদগা মাঠে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্মসম্পাদক ও মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম।
তিনি বলেন, সাভারকে ঘিরে এক সময় মাদকের নিরাপদ ঘাঁটি তৈরী হয়েছিল। ৫ আগস্টের পর তা আর নেই। যে সমস্ত মাঠে খেলাধুলা হচ্ছে না সে সমস্ত মাঠগুলোকে খেলার উপযুক্ত করার উদ্যোগ নিতে হবে। আমরা সেই মাঠ এখন খেলাধুলার জন্য উন্মুক্ত করে দিয়েছি। এভাবে প্রতিটি এলাকার খেলার মাঠগুলো খেলাধুলার জন্য উন্মুক্ত করা প্রয়োজন।
মেয়র প্রার্থী মোঃ খোরশেদ আলম আরো বলেন, সমাজে খেলাধুলা থাকতে হবে। খেলা না থাকলে আমাদের শরীরের বিকাশ বা মেধার বিকাশ কোনোটাই ঘটবে না। আমাদের খেলাধুলা ধরে রাখতে হবে। তিনি আগামীতেও এমন খেলাধুলার আয়োজন করার কথা জানান।
এসময় তিনি সাভার পৌরসভার মেয়র প্রার্থী থেকে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার ঘোষণা দেন। তবে তিনি বাদে অন্য কেউ যদি দল থেকে মনোনয়ন পান তাহলে তাঁর সাথেই জনগণকে কাজ করার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোঃ হযরত আলী, রাশেদুল জামান বাচ্চু, মোঃ ইয়ার রহমান উজ্জল, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ ইউনুস খান, সাভার পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তাজ খান নাঈম, সাভার পৌর ছাত্রদলের নেতা আবিদ হোসেন নাফি, সাভার পৌর যুবদল নেতা মোঃ সোহেল রানা, সাভার পৌর যুবদল নেতা মোঃ জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, সাভার পৌর বিএনপি সহ-সভাপতি হাজী আব্দুল গফুর বাবুল, সাভার পৌর যুবদল নেতা মোঃ হেলাল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


















