খাদ্যগুদামে ধান দিতে গিয়ে কাঁদছেন সোনাইমুড়ীর কৃষক

সাজ্জাদুল ইসলাম, সোনাইমুড়ী(নোয়াখালী): নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা খাদ্যগুদামের সামনে বসে কাঁদছেন কৃষক জামাল উদ্দিন। গত ২০ দিন থেকে ৭৫ মন ধান নিয়ে খাদ্যগুদামে ঘুরছেন তবে জমা দিতে পারেননি। ধান বাড়িতে ফিরিয়ে নিয়ে গেলে লোকসানের আশঙ্কায় সেটাও পারছেন না। ষাটোর্ধ আরেক কৃষক ইমাম হোসেন। ৬০ মণ ধান নিয়ে গতে এক সপ্তাহ থেকে খাদ্যগুদামে কর্মকর্তা-কর্মচারীদের দ্বারে দ্বারে ঘুরছেন। তবে ধান গুদামে তুলতে পারেননি। খাদ্য গুদামে যেসকল প্রান্তিক কৃষকেরা ধান নিয়ে এসেছেন তাদের অধিকাংশেরই জামাল উদ্দিন আর ইমাম হোসেন এর মত অবস্থা। স্থানীয় প্রভাবশালী মধ্যসত্বভোগীদের দৌরাত্ম্য ও খাদ্য গুদামের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে ধান সরকারি গুদামে দিতে পারছেন না বলে অভিযোগ তাদের। এছাড়া পদে পদে হেনস্তার শিকার হয়ে বাধ্য হয়ে ঘুষ-বকশিস দিতে হচ্ছে বলেও অভিযোগ কৃষকদের।

পাপুয়ার কৃষক জাহাঙ্গীর আলম বলেন, ‘গত একসপ্তাহ থেকে ধান নিয় গুদামে এসেছেন। আগে সিরিয়াল করে দ্রুত ধান নেওয়ার কথা বলে দারোয়ান কাম অফিস সহকারী কাজী নুরুল ইসলাম তার থেকে দুই হাজার টাকা নিয়েছে। আর প্রতি পদে পদে বকশিসের তো হিসেব নেই। এখন গত দুই দিন থেকে ধান বিক্রির (ওয়েট কোয়ালিটি সার্ভিস সার্টিফিকেট) কাগজের জন্য ঘুরাচ্ছে। বারেবার কাগজের জন্য আসলেও গুরুত্ব দিচ্ছে না।’বজরা ইউনিয়নের শিলমুদ গ্রামের কৃষক আব্দুল কাইয়ুম অভিযোগ করেন, গত একসপ্তাহ থেকে তিনি খাদ্য গুদামের কর্মকর্তাদের ফোন দিচ্ছেন তবে প্রতিবারই তাকে ধান আনতে নিষেধ করা হচ্ছে। গতকাল থেকে সেই কর্মকর্তার ফোন নাম্বার বন্ধ পাচ্ছেন। এজন্য আজকে নিজে খাদ্য গুদামে এসেছেন। এখানে কৃষকদের পরিবর্তে মৌসুমি ব্যাপারিদের থেকে ধান নেওয়া হচ্ছে। যারা বাইরে থেকে ধান কিনে গুদামে আনছেন কৃষকদের চেয়ে তাদের মূল্যায়ন বেশি বলেও মন্তব্য করেন তিনি।

বেশ কয়েকজন ভুক্তভোগী কৃষকদের সাথে কথা বলে জানা যায়, খাদ্য গুদামের গেটের তালা খোলা থেকে শুরু করে ব্যাংকে জমা দেওয়ার রশিদ হাতে নেওয়া পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে টাকা দিতে হয়। গেট খুলতে বকশিস দিতে হয় গুদামের গেটম্যানকে। এক কার্ডের ধান দিতে ঘুরতে হয় সপ্তাহের পর সপ্তাহ। ধান মাপার সময় প্রতি মণে ২-৩ কেজি বেশি দিতে হয়। আদ্রতা বেশি এই অযুহাতে ধান বেশি রেখে দেয় কর্মকর্তারা। এরপরে বস্তাপ্রতি গুদামে ঢুকাতে শ্রমিকদের দিতে হয় ৩০ টাকা। পরে ধান জমা দিয়ে (ওয়েট কোয়ালিটি সার্ভিস সার্টিফিকেট) একাউন্ট পেয়িং হাতে পেতে অফিস সহকারীকে খুশি করতে হয়। এভাবে প্রতি পায়ে পায়ে কৃষকদের টাকা দিতে হয়। আর স্থানীয় মৌসুমি ব্যবসায়ী দালালেরা তো আছেই। তাদের দাপটে সাধারণ কৃষকেরা ধান দেওয়ার সিরিয়াল পায়না। ঘুরতে হয় দিনের পর দিন।

খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, থেকে গত ১৩ এপ্রিল অভ্যন্তরীণ বোরো সংগ্রহ উপজেলাওয়ারী লক্ষ্যমাত্রা বিভাজন অনুমোদন দেয়। নোয়াখালীর সোনাইমুড়ীতে ৭৫৬ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। তারই ধারাবাহিকতায় সোনাইমুড়ীতে গত ৬ মে আনুষ্ঠানিক ভাবে বোরো ধান সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা ধান সংগ্রহ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আকতার। আর গত ৮ মে সরকার সোনাইমুড়ী উপজেলায় ধানের মূল্য পরিশোধের লক্ষ্যে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরে ৪৩ লাখ ৫২ হাজার ৪০০ টাকা বরাদ্দ দেয় খাদ্য মন্ত্রণালয়। তবে উদ্বোধনের দিন থেকে শুরু করে মৌসুমি ব্যবসায়ী বা ব্যাপারিদের দাপটে ধান বিক্রি করতে হয়রানির শিকার হচ্ছেন প্রান্তিক কৃষকেরা। ধান এনে দিনের পর দিন ঘুরে ঘুরে অনেকে হতাশ হয়ে বসে থাকছেন খাদ্য গুদামের সামনে।

সরেজমিনে দেখা যায়, খাদ্য গুদাম চত্বরে বসে আছেন অনেক কৃষক। আর গুদামের ভেতরে ধান মাপা হচ্ছে। প্রতিবেদককে দেখে মুহুর্তের মধ্যে বন্ধ হয়ে যায় গুদামের সকল কার্যক্রম। খাবারের বিরতির অযুহাতে গুদাম ঘরে লাগিয়ে দেওয়া হয় তালা। একে একে খাদ্য গুদাম চত্বর থেকে বেরিয়ে যেতে থাকেন মৌসুমি ব্যবসায়ী ও শ্রমিকেরা।

নাম প্রকাশ না করার শর্তে এক মৌসুমী ব্যবসায়ী জানান, প্রতি কৃষকের এক কার্ডে ৩ টন বা ৭৫ মন ধান দিতে পারে গুদামে। এবারে প্রতি মন ধান ১৪৪০ টাকা দিচ্ছে সরকার। তবে মৌসুমি দালালেরা একসাথে ৮-১০ কার্ডের ধান জমা দিচ্ছে। তাদের প্রতি কার্ডে এক হাজার থেকে ১৫০০ টাকা দিতে হয় বড় স্যারকে। বর্তমানে উপজেলার মধ্যে সবচেয়ে বড় মৌসুমি ব্যবসায়ী বারগাঁও ইউনিয়নের রাজিবপুরের জাফর, এরপরে রয়েছেন সোনাইমুড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা রতন, বজরা ইউনিয়নের রশিদপুরের মাইনউদ্দিন, সোনাইমুড়ী পৌরসভার কাঠালি এলাকার আলাউদ্দিন, চাষিরহাট ইউনিয়নের পোরকরার মো:সিরাজসহ আরো বেশ কয়েকজন মৌসুমি ব্যাপারীরা নিয়মিত ধান দিচ্ছেন গুদামে। এমনকি রাতের বেলায় বিভিন্ন ব্যাপারীদের ধান তোলা হচ্ছে গুদামে।

অভিযোগ রয়েছে শ্রমিকদের বস্তা প্রতি ৩০ টাকা দিতে হয় কৃষকদের। তবে খাদ্য অদিপ্তরের মহাপরিচালক স্বাক্ষরিত এক পরিপত্রে বলা হয়েছে, সরকারি গুদামে ধান বিক্রি করতে আসা কৃষকদের ধান বস্তাবন্দি, বস্তা সেলাই, ওজন গ্রহণ, বিক্রিত ধান গুদামে তুলে খামালজাতকরণ ইত্যাদি কাজের জন্য কৃষকদের থেকে শ্রমিকগণ কোন অর্থ দাবি করতে পারবে না। শ্রম ও হ্যান্ডেলিং ঠিকাদারগণ সরকার পক্ষের সাথে স্বাক্ষরিত চুক্তি মোতাবেক শ্রমিকদের কাজের বিলের ৭৫-৮০% দৈনন্দিন পরিশোধ করতে বাধ্য থাকবেন। এই নির্দেশ অমান্য করলে ঠিকাদারের জামানত বাজেয়াপ্ত সহ বরখাস্ত করতে পারবে সরকার।

সেই নির্দেশ অমান্য করে গুদামে ধান বিক্রি করতে আসা কৃষকের থেকে প্রতিবস্তায় ৩০ টাকা নিচ্ছেন শ্রমিকেরা। সেই অভিযোগের বিষয়ে কথা হলে শ্রমিক সরবরাহের ঠিকাদার রাজু জানান তিনি গত ৭ বছর থেকে দায়িত্বে রয়েছেন। সরকার প্রতি টনে শ্রমিকদের জন্য দিচ্ছে ৭০ টাকা। যা দিয়ে শ্রমিক চালানো সম্ভব নয়। আর একারনে শ্রমিকরা কৃষকদের থেকে বস্তাপ্রতি ৩০ টাকা নিচ্ছেন। আর এই অনিয়ম শুধু সোনাইমুড়ী নয় সব খাদ্য গুদামে চলছে। আর এই টাকার ভাগ খাদ্য গুদামের কর্মকর্তা থেকে শুরু করে অনেক উপর পর্যন্ত পৌছায় বলেও জানান তিনি।

শ্রমিকেরা জানান সরকারি ভাবে তাদেরকে কোন বেতন দেয়না ঠিকাদার। এখান থেকে যা পান সেটা দিয়েই সংসার চলে। উল্টে কৃষকদের থেকে নেওয়া ৩০ টাকার ভাগ দিতে হয় গুদামে কর্মকর্তা ইমরান হোসেন তালুকদার  ও তাদের সর্দারকে। ৩০ টাকার মধ্যে ১২ টাকা পায় শ্রমিক। বাকি ১৮ টাকার ১৫ টাকা দিতে হয় গুদামের বড় স্যারকে ও তিনটাকা দিতে হয় সর্দারকে।

কৃষক হয়রানি, মৌসুমি ব্যবসায়ীদের থেকে ধান গ্রহণ, আদ্রতার অযুহাতে প্রতি মনে ২-১ কেজি করে অতিরিক্ত ধান নেওয়া ও শ্রমিকদের মাধ্যমে প্রতি বস্তায় কৃষকদের থেকে ৩০ টাকা নেওয়ার অভিযোগের বিষয়ে কথা হয় সোনাইমুড়ী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেন তালুকদারের সাথে। তিনি জানান মৌসুমি ক্রেতাদের থেকে ধান নেওয়ার সুযোগ নেই। কৃষি অফিসের দেওয়া কৃষক তালিকার বাইরে ধান নেওয়া হচ্ছে না। কৃষকদের বস্তা প্রতি ৩০ টাকা নেওয়ার নিয়ম রয়েছে বলে দাবি করেন তিনি। তবে শ্রমিকদের নেওয়া টাকার ভাগ নেওয়ার অভিযোগটি তিনি অস্বীকার করেন।

এবিষয়ে সোনাইমুড়ী উপজেলা খাদ্য কর্মকর্তা ও ধান বাছাই কমিটির সদস্য সচিব মো: গোলাম রব্বানী জানান, তিনি সরেজমিনে গিয়েছিলেন, সিরিয়াল ছাড়া একসাথে অনেক কৃষক ধান নিয়ে আসার কারনে একটু সময় লাগছে। এর বাইরে টাকা নেওয়ার কোন অভিযোগ তিনি কৃষকদের থেকে পাননি।

এসকল অভিযোগের বিষয়ে নোয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘কৃষকদের বাদ দিয়ে মৌসুম ক্রেতাদের থেকে ধান নেওয়ার সুযোগ নেই। ধান সংগ্রহের জন্য এখনো অনেক সময় রয়েছে রাতের বেলায় ধান গুদামে তোলার কোন নিয়ম নেই। দিনের আলোতে ধান দেখে, আদ্রতা মেপে ধান তুলতে হবে গুদামে। নিদ্রিষ্ট পরিমানের চেয়ে আদ্রতা বেশি থাকলে মাপের অতিরিক্ত ধান নেওয়া যাবে না। এছাড়া কৃষকেদের থেকে বস্তাপ্রতি কোন টাকা নিতে পারবে না শ্রমিকরা। এসব কাজের জন্য সরকার ঠিকাদারের মাধ্যমে শ্রমিকদের মজুরি পরিশোধ করেছে।’ তিনি এই সকল অভিযোগের প্রমান প্রতিবেদকের কাছ থেকে দেখেন। সেই সাথে সরেজমিনে নিজে গিয়ে তদন্তের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব