কোমর-সমান স্রোতের মধ্যে বাঁধ রক্ষা মহাবিপর্যয় এড়াল বিজিবি মশিয়ার রহমান (নীলফামারী) প্রতিনিধি: ভারতীয় সীমান্তসংলগ্ন নীলফামারীর ডিমলা উপজেলায় প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে আকস্মিকভাবে তিস্তা নদীর পানি বৃদ্ধি পায়। হঠাৎ পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছালে আশপাশের জনপদে দেখা দেয় মহাবিপর্যয়ের আশঙ্কা। ঠিক এমন সংকট মুহূর্তে, রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) দ্রুত মাঠে নামে। উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ বিওপি ক্যাম্প সংলগ্ন তিস্তা বাঁধের একটি অংশ ভাঙনের মুখে পড়লে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদীনের নির্দেশে শুরু হয় জরুরি বাঁধ রক্ষার অভিযান। বিজিবির জওয়ানরা shadharo jonogonke shathe niye কোমর-সমান স্রোতের মধ্যে জীবনবিপন্ন করে বালুভর্তি জিও ব্যাগ ও বালির বস্তা দিয়ে বাঁধের দুর্বল অংশে মেরামত কাজ শুরু করেন। কয়েক ঘণ্টার টানা প্রচেষ্টায় বাঁধের ভাঙন ঠেকাতে সক্ষম হন তারা। এতে রক্ষা পায় হাজারো মানুষের বসতি, ফসলপূর্ণ জমি, গবাদিপশু এবং বিভিন্ন স্থাপনা। স্থানীয়দের ভাষায়, “বাঁধটি ভেঙে গেলে এক নিমিষেই ১০টি গ্রাম পানিতে তলিয়ে যেত। বিজিবির তৎপরতায় আমরা বেঁচে গেছি।” অভিযান শেষে লে. কর্নেল সেলিম আলদীন বলেন, “মানুষের জীবন ও সম্পদ রক্ষা করা আমাদের প্রথম দায়িত্ব। বিপদের খবর পাওয়ামাত্র আমরা ‘জিরো আওয়ার অ্যাকশন’ নেই। ৫১ বিজিবির সদস্যদের সহযোগিতায় বাঁধ রক্ষা অভিযান সফলভাবে সম্পন্ন হয়।” তিনি আরও বলেন, “প্রাকৃতিক দুর্যোগে বিজিবি শুধু সীমান্ত রক্ষী নয়, বরং মানুষের রক্ষাকবচ হিসেবেও কাজ করছে। তিস্তার তীরে আমরা এক মানবিক দেওয়াল গড়ে তুলেছি।” বাঁধ রক্ষা পাওয়ায় এলাকায় এখন স্বস্তির নিঃশ্বাস ফেলে স্থানীয়রা। পশ্চিম ছাতনাই এলাকার কৃষক মজিদ মিয়া বলেন, “সেদিন পানির তোড়ে সব শেষ হয়ে যেত। BGB Camp Comd o তাঁর দলের সাহসিকতায় আমরা আজ ঘরে ফিরেছি। তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ।” বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বাঁধে আপাত স্থিতি ফিরলেও তারা এখনো সার্বক্ষণিক নজরদারিতে রয়েছেন এবং যে কোনো সম্ভাব্য বিপদের জন্য প্রস্তুত আছেন

মশিয়ার রহমান (নীলফামারী) প্রতিনিধি:

ভারতীয় সীমান্তসংলগ্ন নীলফামারীর ডিমলা উপজেলায় প্রবল বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে আকস্মিকভাবে তিস্তা নদীর পানি বৃদ্ধি পায়। হঠাৎ পানি বেড়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছালে আশপাশের জনপদে দেখা দেয় মহাবিপর্যয়ের আশঙ্কা।

ঠিক এমন সংকট মুহূর্তে, রবিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) দ্রুত মাঠে নামে। উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালীগঞ্জ বিওপি ক্যাম্প সংলগ্ন তিস্তা বাঁধের একটি অংশ ভাঙনের মুখে পড়লে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদীনের নির্দেশে শুরু হয় জরুরি বাঁধ রক্ষার অভিযান।

বিজিবির জওয়ানরা shadharo jonogonke shathe niye কোমর-সমান স্রোতের মধ্যে জীবনবিপন্ন করে বালুভর্তি জিও ব্যাগ ও বালির বস্তা দিয়ে বাঁধের দুর্বল অংশে মেরামত কাজ শুরু করেন। কয়েক ঘণ্টার টানা প্রচেষ্টায় বাঁধের ভাঙন ঠেকাতে সক্ষম হন তারা। এতে রক্ষা পায় হাজারো মানুষের বসতি, ফসলপূর্ণ জমি, গবাদিপশু এবং বিভিন্ন স্থাপনা।

স্থানীয়দের ভাষায়, “বাঁধটি ভেঙে গেলে এক নিমিষেই ১০টি গ্রাম পানিতে তলিয়ে যেত। বিজিবির তৎপরতায় আমরা বেঁচে গেছি।”

অভিযান শেষে লে. কর্নেল সেলিম আলদীন বলেন, “মানুষের জীবন ও সম্পদ রক্ষা করা আমাদের প্রথম দায়িত্ব। বিপদের খবর পাওয়ামাত্র আমরা ‘জিরো আওয়ার অ্যাকশন’ নেই। ৫১ বিজিবির সদস্যদের সহযোগিতায় বাঁধ রক্ষা অভিযান সফলভাবে সম্পন্ন হয়।”

তিনি আরও বলেন, “প্রাকৃতিক দুর্যোগে বিজিবি শুধু সীমান্ত রক্ষী নয়, বরং মানুষের রক্ষাকবচ হিসেবেও কাজ করছে। তিস্তার তীরে আমরা এক মানবিক দেওয়াল গড়ে তুলেছি।”

বাঁধ রক্ষা পাওয়ায় এলাকায় এখন স্বস্তির নিঃশ্বাস ফেলে স্থানীয়রা। পশ্চিম ছাতনাই এলাকার কৃষক মজিদ মিয়া বলেন, “সেদিন পানির তোড়ে সব শেষ হয়ে যেত। BGB Camp Comd o তাঁর দলের সাহসিকতায় আমরা আজ ঘরে ফিরেছি। তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ।”

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বাঁধে আপাত স্থিতি ফিরলেও তারা এখনো সার্বক্ষণিক নজরদারিতে রয়েছেন এবং যে কোনো সম্ভাব্য বিপদের জন্য প্রস্তুত আছেন।

Facebook Comments Box
  • Related Posts

    কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৩, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশ-এর কুড়িগ্রাম জেলা শাখার পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা…

    Continue reading
    ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক
    • adminadmin
    • আগস্ট ২৯, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের বৈধ চালান না থাকায় ৭ বস্তা সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকায় বাগভান্ডার…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব