
🌐 | এ.কে পলাশ | কুমিল্লা প্রতিনিধি |
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–৯ (লাকসাম – মনোহরগঞ্জ) আসন থেকেবিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশি জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক দপ্তরসম্পাদক জনাব মোঃ সফিকুর রহমান এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা–৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনের সহকারীরিটার্নিং অফিসার লাকসাম উপজেলার নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি কাছ থেকেবিএনপি নেতা নাজমুল হাসান, নয়ন মিয়া, সুমন মিয়া, যুবদল নেতা সোহাগ, ছাত্রদল নেতা নুরমোহাম্মদ মোঃ সফিকুর রহমান পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপির প্রবীণ নেতৃবৃন্দ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন
মন্তব্য করুন …
















