কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চুরির হিড়িক আতঙ্কে থাকেন সেবাগ্রহীতারা

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও স্বজনদের আর্তনাদ থামছে না। একদিকে চিকিৎসার চিন্তা, অন্যদিকে চুরির ভয়ে আতঙ্ক, এমন পরিস্থিতিতে অসুস্থ মানুষগুলো এখন দ্বিগুণ ভোগান্তিতে। সামান্য অসাবধান হলেই লিফট বা ওয়ার্ডের ভিড়ে হাতিয়ে নেওয়া হচ্ছে তাদের মোবাইল ফোন, টাকা-পয়সা, এমনকি ব্যাগও। এমন ঘটনা যেন দিন দিন বেড়েই চলছে।
গত (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে হাসপাতালে ভর্তি এক রোগীর ব্যাগ থেকে নগদ টাকা উধাও হয়ে। যায়। হতভাগা রোগী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার আর এক টাকাও নাই, সব নিয়ে গেছে।” তাঁর এই অসহায় চিৎকার শুনে পাশে থাকা অন্য রোগী ও স্বজনরাও ভীত হয়ে পড়েন। কেউ ব্যাগ বুকে জড়িয়ে ধরেন, কেউবা তাড়াতাড়ি মোবাইল ফোন লুকিয়ে ফেলেন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনই এমন চুরির অভিযোগ পাওয়া যাচেছ। হাসপাতালের ভেতরে চোরচক্র এখন নিত্য অতিথি। তারা রোগীর বেশে বা ফাইল হাতে কর্মচারীর কিংবা রোগীর স্বজনের ছদ্মবেশে ওয়ার্ডে ঢুকে পড়ে।
মুহূর্তের সুযোগে মানিব্যাগ, মোবাইল বা টাকা হাতিয়ে নেয় তারা। অনেক সময় রোগীর গতকাল লিফটে চুরি হওয়া নিয়ে হট্টগোল করতে দেখা যায় রোগী-স্বজনদের বিছানার পাশে রাখা ব্যাগ নিয়েও উধাও হয় চোরেরা।
রোগী ও স্বজনরা বলছেন, হাসপাতালে চিকিৎসার পাশাপাশি এখন নিরাপত্তার ভয়ে থাকতে হচ্ছে। কেউ কেউ বাধ্য হয়ে মূল্যবান জিনিসপত্র বাইরে রেখে আসছেন, তবুও নিশ্চিন্ত হওয়া যাচ্ছে না। রোগী দেখতে আসা এক স্বজন এই প্রতিবেদককে ক্ষোভ প্রকাশ করে বলেন, রোগী দেখতেও ভয় লাগে। কখন কে পাশে এসে ব্যাগ নিয়ে পালাবে কে জানে। এত বড় হাসপাতালে নিরাপত্তার কী অবস্থা বুঝতেই পারছেন।
নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাকেই দায়ী করছেন ভুক্তভোগীরা। হাসপাতালের ভেতরে সিসি ক্যামেরা থাকলেও সেগুলোকে ফাঁকি দিয়েই সক্রিয় চোর চক্র। অনেক সময় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালেও ফল মেলে না বলেও জানান স্বজনরা।এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজ বলেন, হাসপাতালের ভেতরে মাঝে মাঝে এমন ঘটনা ঘটছে। আমাদের আনসার সদস্যরা প্রায়ই সন্দেহভাজনদের ধরে পুলিশের হাতে তুলে দিচ্ছে। তবুও কেউ অভিযোগ দিলে সিসি ক্যামেরার ফুটেজ দেখে সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে ভুক্তভোগীরা বলছেন, শুধু প্রতিশ্রুতি নয়, দরকার দৃশ্যমান পদক্ষেপ। তারা আশা করছেন, হাসপাতাল প্রশাসন দ্রুত কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেবে যাতে চিকিৎসার পাশাপাশি অন্তত চুরির ভয় থেকে মুক্তি পান রোগী ও স্বজনরা।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল একসময় ছিল মানুষের সেবার নিরাপদ আশ্রয়। এখন সেখানে ভর করেছে ভয়ের ছায়া। চিকিৎসার আশা নিয়ে আসা মানুষগুলো যেন প্রতিনিয়ত আতঙ্কের সঙ্গেই লড়ছেন।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব