
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানাতে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল ও শোকবইয়ে স্বাক্ষর কর্মসূচি পালন করেন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকায় কুমিল্লা কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপি উদ্যোগে নগরীর ভিক্টোরিয়া কলেজ সড়কে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ রেজাউল কাইয়ুম, সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সহ আদর্শ সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
শেয়ার করুন……
















