কুমিল্লার ময়নামতিতে হামলার ঘটনায় সংবাদ সম্মেলন

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর গ্রামে আদালতের সিদ্ধান্ত অমান্য করে জমি দখলের চেষ্টা ও ভূমি মালিক খন্দকার মোতাব্বির আহমেদ জনিকে হত্যার চেষ্টা করে উল্টো তার বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগ আনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগির পরিবার।

সোমবার (২৭ জানুয়ারি) রাতে কুমিল্লা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী জনির মাতা ফারজানা আহমেদ। এ সময় আরো উপস্থিত ছিলেন ফারজানা ট্রান্সপোর্ট অফিস কর্মকর্তা ইউনুছ, জনির খালা ডালিয়া, ভুমি ক্রেতা আলী করিম ও হাবিবুর রহমানসহ আরো অনেকে।

জনির মাতা ফারজানা আহমেদ জানান, আমার ছেলের প্রতিষ্ঠানে ঢুকে আমার ছেলে ও ম্যানেজার রানাকে মারধর করে হত্যার চেষ্টা করে ভুমি দস্যু আবুল কালাম, প্রবাসী সুলতান বাহিনী। পরে উল্টো চাদাঁবাজি ও হামলার অভিযোগ এনে আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার করানো হয়েছে। যা খুবই দু:খজনক ও নিন্দনীয়। বিগত ১৫ বছরে আমার ছেলের প্রতিষ্ঠান ৩ বার ভাংচুর করা হয়েছে। আমার ছেলের বিরুদ্ধে যদি এক ফুট জায়গা দখলের কোন অভিযোগের সত্যতা পাওয়া যায়, তাহলে আইনানুযায়ী যে কোন বিচার মেনে নিবো। আমাদের প্রতিষ্ঠানের ম্যানেজার বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমার ছেলের বিরুদ্ধে যে চাদাঁবাজির অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যে ও ভিত্তিহীন।

ফারজানা আহমেদ আরো জানান, আমাদের প্রতিষ্ঠানে হামলার ঘটনায় বুড়িচং থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বুড়িচং থানায় অভিযোগ করে ফেরার পথে বাদির উপর পুনরায় হামলা চালায় সন্ত্রাসীরা। ট্রান্সপোর্ট মালিক স্থানীয় বাসিন্দা মৃত নাজির উদ্দিন আহমেদ ও ফারজানা আহমেদের পরিবারের সাথে স্থানীয় হাবিবুর রহমান সর্দারের জায়গা নিয়ে দীর্ঘ দিন ধরে আদালতে মামলা চলে আসছে। বর্তমানে এই জায়গাটিতে তাদের সন্তান খন্দকার মুতাব্বির আহমেদ জনি ফারজানা ট্রান্সপোর্ট এর অফিস ও ইন্টারনেট অফিস চালাচ্ছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ জানুয়ারী ২০২৫ কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের ফরিজপুর এলাকায় ফারজানা ট্রান্সপোর্ট ও ডেফোডিল আইটি ইন্টারনেট অফিসে আদালতে চলমান মামলা উপেক্ষা করে পেশিশক্তির জোরে হামলা চালায় ও জমি দখল করতে আসে হাবিবুর রহমান উরফে হাবু সরদার ও তার সন্ত্রাসীরা। ওই মুহর্তে অফিসে উপস্থিত ছিলেন ট্রান্সপোর্টের স্বত্যাধীকারি খন্দকার মুতাব্বির আহমেদ জনি।হত্যার উদ্দেশ্যে জনির উপর হামলা করলে ম্যানেজারের চিৎকারে এলাকাবাসী একত্রিত হয়ে জনিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। তবে সন্ত্রাসীরা ম্যানেজার নুরুল ইসলাম রানা ও অফিসে উপস্থিত কয়েকজনকে মারধর করে ও ট্রান্সপোর্ট ও অনলাইন অফিস ভাংচুর করে।

এবিষয়ে ম্যানেজার বাদি হয়ে রামপাল এলাকার আবুল কালাম সর্দার ,সুলতান আহমেদ সরদার, মোঃ আতিক, মোঃ কাশেম, মোঃ জুয়েল, মোঃ ফারুকসহ আরও অজ্ঞাত ২০ থেকে ২৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ বুড়িচং থানায় জমা দেন। বুড়িচং থানায় অভিযোগ দিয়ে ফেরার পথে খাড়াতাইয়া এলাকায় আসলে কয়েকটি মটর সাইকেল সিএনজি আটকিয়ে তাকে মারধর করে । এতে তার পায়ের হাড় ভেঙ্গে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হামলায় আরও উপস্থিত ছিলো ইমরুল, মোস্তফা, বিল্লাল, কালা মিয়া সহ বহিরাগত সন্ত্রাসীরা।

খন্দকার মুতাব্বির আহমেদ জনির পরিবার আরো জানায়, তার উপর হামলাকারীরা পূর্ব পরিকল্পনা করে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে। কারন ঘটনার পর দিনই আসামীদের ৪ জন দেশত্যাগ করে। তারা বিমানের টিকেট নিশ্চিত করে তাকে হত্যা করে পালিয়ে যেতে চেয়েছিল কিন্তু এলাকার সাধারণ মানুষ এগিয়ে আসায় তার প্রাণ রক্ষা পায়।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব