কুমিল্লায় সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্রকে পুনরায় হত্যার হুমকি, ১০ লাখ টাকা চাঁদা দাবি

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লা নগরীর ইসলামপুর এলাকার বাসিন্দা সাংবাদিক ও পেশাজীবী মওদুদ আব্দুল্লাহ শুভ্র আবারও হত্যাচেষ্টা ও গুমের হুমকির মুখে পড়েছেন। সম্প্রতি একাধিক ছদ্মবেশী সন্ত্রাসী চক্র তাকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দিয়ে আগামী দুই মাসের মধ্যে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। চাঁদা না দিলে তাকে হত্যা করে গুম করবে বলেও আল্টিমেটাম দেওয়া হয়েছে।
শুভ্র জানান, এই চক্রটি বহু বছর ধরে তাকে বিভিন্নভাবে সড়যন্ত্র, হামলা ও হয়রানি করে আসছে। এ পর্যন্ত তিনি একাধিকবার কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। ২০১৭ সালের ৩ মে করা জিডি (নম্বর-১৫৭) ছাড়াও ২০১৯, ২০২০ ও ২০২৩ সালে বিভিন্ন মামলা ও অভিযোগ দায়ের করেন। একই সঙ্গে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও র‍্যাবসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেও প্রতিকার পাননি।
তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৪ আগস্ট পেশাগত কাজের কারণে তার উপর সন্ত্রাসীরা হামলা চালায়। এ ঘটনায় আদালত ও থানায় দুটি মামলা দায়ের হয়। এরপর সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তথ্য ও প্রমাণ প্রশাসনের কাছে তুলে ধরা হয়। তবুও অপরাধীরা থেমে যায়নি; বরং পুনরায় ছদ্মবেশে মোটরসাইকেল ও কালো গ্লাসওয়ালা গাড়ি নিয়ে মহড়া দিচ্ছে।
মওদুদ আব্দুল্লাহ শুভ্র বলেন, “বিভিন্ন মোবাইল নম্বর থেকে আমাকে হুমকি দেওয়া হচ্ছে। চক্রটি শুধু চাঁদা দাবি নয়, বরং পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সমাজে নাশকতা সৃষ্টি করছে।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি’র চেয়ারম্যান এডভোকেট সাইদুল শাওন এ প্রসঙ্গে বলেন, “একজন সাংবাদিকের উপর এভাবে ধারাবাহিক আক্রমণ ও ষড়যন্ত্র মানবাধিকার লঙ্ঘনের শামিল। প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে, নাহলে যে কোনো সময় বড় ধরনের অঘটন ঘটতে পারে।

এদিকে মাসিক জাতীয় মানবাধিকার খবর সম্পাদক জানান, মওদুদ আব্দুল্লাহ শুভ্রর উপর ধারাবাহিক সন্ত্রাসী চক্রান্ত সাংবাদিক সমাজকে উদ্বিগ্ন করেছে। প্রয়োজনে সাংবাদিক মহল একত্রিত হয়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করবে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম বলেন, “মওদুদ আব্দুল্লাহ শুভ্র দায়ের করা অভিযোগ ও মামলা আমলে নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাদের বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ পাওয়া গেছে।

সাংবাদিক শুভ্র প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দ্রুত নিরাপত্তা ও ন্যায়বিচার প্রত্যাশা করেছেন।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব