
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সদর উপজেলার দুর্গাপুর এলাকায় ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।
সোমবার (৬ অক্টোবর) সকালে সদর দুর্গাপুর এলাকা থেকে তাদেরকে আটক করে।
আটককৃত আসামিরা হলেন, শান্ত ইসলাম (৩২), পিতা মৃত নাছির মল্লিক, গ্রাম গোলমাইজ, থানা নড়িয়া, জেলা শরিয়তপুর এবং খোকন মিয়া (৪৫), পিতা মৃত আশরাফ মিয়া, গ্রাম শরিফপুর, থানা কোতোয়ালী মডেল, জেলা কুমিল্লা।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিধানিক দল জেলার সদর উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাজাসহ দুই মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করে।
র্যাব আরও জানান, আটককৃত আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিল। র্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূলে র্যাবের এ ধরনের অভিযান চলমান থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে সোমবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
















