
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সদর দক্ষিনের কনেশতলা এলাকায় অভিনব কায়দায় মিশুকের সীটের নিচে করে গাজা পাচারের সময় ২০ কেজি গাজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১১ সিপিসি-২ এর সদস্যরা।
রবিবার (১৯ অক্টোবর) সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কনেশতলা এলাকা থেকে তাকে আটক করে।
গ্রেফতারকৃত আসামী আলমগীর হোসেন কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার একবালিয়া গ্রামের মৃত আঃ রাজ্জাকের ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কনেশতলা এলাকা মাদকবিরোধী অভিযান পরিচালনা করে একটি মিশুকের সীটের নিচে তল্লাশী করে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ইজিবাইক (মিশুক) জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর র্যাব জানায়, মাদক কারবারী আলমগীর দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছিলেন।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে রবিবার দুপুরে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
















