
এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সদর ভাটকেশ্বর এলাকায়
বিপুল পরিমাণ মাদক ও বিদেশী অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে জেলার সদর উপজেলার ভাটকেশ্বর গ্রাম থেকে তাদেরকে আটক করে।
গ্রেফতারকৃত আসামিা রিয়াদ হোসেন (২৯) কুমিল্লা সদর উপজেলার ভাটকেশ্বর গ্রামের জসিমের ছেলে। অপর যুবক মামুন মিয়া (২৯) একই গ্রামের মৃত মঞ্জিল মিয়ার ছেলে।
মঙ্গলবার সকালে কুমিল্লা র্যাব ১১ এর অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে র্যাব-১১ ও সিপিসি-২ ভাটকেশ্বর গ্রামে অভিযান চালিয়ে দুই যুবককে একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি একটি ম্যাগজিন, বিপুল পরিমান মাদকসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই যুবকের মধ্যে অস্ত্র ও মাদক আইনে রিয়াদের বিরুদ্ধে ১৮ টি ও মামুনের বিরুদ্ধে ৫ টি রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র্যাব-১১ সিপিসি-২ এর কোম্পানির অধিনায়ক মেজর সাদমান জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার সকালে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
















