কুমিল্লায় বিদ্যুৎকেন্দ্রে দল বেঁধে হামলা, আহত চার আনসার সদস্য

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার তিতাস উপজেলার একটি বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে চার আনসার সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা পৌনে সাতটার দিকে উপজেলার দড়িকান্দি এলাকার পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিসিবি) দাউদকান্দি ১৩২/১৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন জামালপুরের শুক্কুর আলী (৪৫), শরীয়তপুরের মো. রুবেল, বগুড়ার মেহেরুল ইসলাম (৪১) ও সিলেটের ইমরান হোসেন (২৭)। তাঁদের তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য শুক্কুর আলীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে তিতাস উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সরফরাজ হোসেন খান বলেন, শুক্কুর আলী ও রুবেলের বাঁ ঊরু, বুক, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। শুক্কুর আলীর অবস্থা আশঙ্কাজনক।

আজ শুক্রবার সকালে মেহেরুল ইসলাম ও ইমরান হোসেন জানান, গতকাল সন্ধ্যায় ১৫ থেকে ২০ জনের একটি দল বিদ্যুৎ উপকেন্দ্রটির ফটকের সামনে আসেন। তাঁরা কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর হাবিব নামের এক ঠিকাদারকে খুঁজতে থাকেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত আনসার কমান্ডার মেহেরুল ইসলাম তাঁদের মুঠোফোনে হাবিবের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন। এতে ক্ষুব্ধ হয়ে তারা দেয়াল টপকে ভেতরে ঢুকে যান। একপর্যায়ে চার আনসার সদস্যকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন এবং ব্যাপক ভাঙচুর চালান।

হামলার এক পর্যায়ে গ্রিড উপকেন্দ্রের প্রকৌশলী আসিফ আদনান ঘটনাস্থলে ছুটে যান এবং তাৎক্ষণিকভাবে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আসিফ হোসাইনকে মুঠোফোনে বিষয়টি জানান। ওই সময় হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

আসিফ আদনান জানান, তিনি গতকাল রাতে তিতাস থানায় অজ্ঞাতপরিচয় ৮-৯ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তবে পুলিশ তাঁকে কোনো লিখিত প্রমাণ দেননি বলে অভিযোগ করেন।

এ বিষয়ে জানতে আজ বেলা সাড়ে ১১টার দিকে তিতাস থানায় গিয়ে কোনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে পাওয়া যায়নি। ওসি মুহাম্মদ আসিফ হোসাইনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। থানার এএসআই মুহাম্মদ রুবেল ও কনস্টেবল মো. রুবেল বলেন, ওসি ছাড়া তাঁরা এ বিষয়ে কোনো তথ্য দিতে পারবেন না।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লার মুরাদনগরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি মোস্তাক আহমেদ আবু মিয়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার অন্য দুজন…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 62 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 97 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব