কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ছিনতাইকারী চক্রের ৩ সদস্য আটক

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।। কুমিল্লায় আন্ত:জেলা ছিনতাই চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল। এ সময় ছিনতাইকৃত অটোরিক্সা ও মোবাইল উদ্ধার করা হয়। সোমবার (২৪ ফেব্রুয়ারী) রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার টমছমব্রীজ কমার্স কলেজের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ। গ্রেফতারকৃতরা হলেন: মোঃ রাজিব (২৫), রিয়াদ ওরফে পাখি (২২), আল আমিন (৩০)।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়- গত ১৭ জানুয়ারী বিকালে মোঃ আবুল হাসেম (৪৫) জীবিকার তাগিদে তার অটোরিকশাটি নিয়ে বের হয়। পরবর্তীতে তার পরিবারের সদস্যরা একাধিকবার তার মোবাইল নামবারে যোগাযোগের চেষ্টা করলে তার মোবাইল নামবারটি বন্ধ পায়। তার পরিবার গত ১৮ জানুয়ারী সামাজিক যোগাযোগ মাধ্যম ভিডিওতে দেখতে পায় মোঃ আবুল হাসেম (৪৫) লালমাই থানার ১নং বাগমারা উত্তর ইউপিস্থ কুমিল্লা টু নোয়াখালী মহাসড়কের ব্রীজের পূর্ব পাশে জমিতে মাথা, কপালসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পেয়ে পড়ে রয়েছে। স্থানীয় লোকজন চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। গত ১৯ জানুয়ারী মোঃ আবুল হাসেম (৪৫) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিআই’তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ছিনতাইকারীরা মোঃ আবুল হাসেম (৪৫) সাথে থাকা একটি অটোরিকশা মোবাইল ফোন নিয়ে চলে যায়।

এঘটনায় তার পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা শাখা ও লালমাই থানার একটি চৌকস দলের নেতৃতে অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তি মোবাইল ফোনটি শনাক্ত করে এবং সোমবার রাতে জেলার সদর দক্ষিণ উপজেলার টমছম ব্রিজ কমার্স কলেজের সামনে থেকে ৩ জনকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।

ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ওসি) আব্দুল্লাহ জানান- অটোরিক্সা চালককে মারধর করে তার মোবাইল অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে ছিনতাইকারী রিয়াদ ওরফে পাখি এর নিকট হতে মোবাইল ফোনটি উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। পরবর্তীতে মোঃ রাজিব (২৫) ও আল আমিন (৩০) দ্বয়ের দেওয়া তথ্য মতে মিশুক গাড়িটি চৌদ্দগ্রাম থানার গোবিন্দপুর বাজারে আমির হোসেন এর গ্যারেজ হতে উদ্ধার পূর্বক জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে আটককৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব