
রৌমারী (কুড়িগ্রাম): জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে রৌমারী উপজেলা কৃষক দল। বুধবার ( ১১ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষক দলের কার্যালয়ে এ আয়োজন করা হয়।
সকাল ১১ টায় উপজেলা কৃষকদলের কার্যালয়ে জাতীয় ও কৃষক দলের পতাকা উত্তোলনের মধ্যদিয়ে র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান মহা সড়ক প্রদক্ষিণ শেষে অফিস কার্যালয়ে এসে আয়োজিত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে উপজেলা কৃষকদলের আহবায়ক কামরুজ্জামান বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক রাজু আহমেদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষকদল উপজেলা শাখার সদস্য সচিব আবুল হাশেম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান মিনু , উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তমিজ উদ্দিন, সেচ্ছাসেবক দলের উপজেলা শাখার আহবায়ক কলিম চাঁন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক নাজিম উদ্দিন আকন্দ, উপজেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান পলাশ, উপজেলা মহিলাদলের আহবায়ক শিউলি পারভীন শিল্পী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রৌমারী ডিগ্রী কলেজের সাবেক ছাত্র নেতা ওমর ফারুক ইসা। এসময় ৬টি ইউনিয়ন এবং ওয়ার্ড শাখার সভাপতি-সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।


















