
🌐 মো. মাইদুল ইসলাম | কুড়িগ্রাম জেলা প্রতিনিধি |
কুড়িগ্রাম জেলা যুবদলের সভাপতি মোঃ রায়হান কবির ঢাকার একটি বেসরকারি হাসপাতাল—ঢাকা ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
সোমবার (২৯ ডিসেম্বর) রাতে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আমিমুল ইহসান।
জানা গেছে, মোঃ রায়হান কবির দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা জটিল রোগে ভুগছিলেন। এ কারণে তিনি একাধিকবার দেশের বাইরে গিয়ে চিকিৎসা গ্রহণ করেন। সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় গেলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রায়হান কবির কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, মরহুম মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হকের সন্তান।
তার মৃত্যুতে কুড়িগ্রাম জেলায় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাফা এক শোকবার্তায় বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা একজন ত্যাগী ও নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারালাম। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।
আরও পড়ুন…
সংবাদটি শেয়ার করুন
মন্তব্য করুন


















