কী ঘটেছিল আদাবরে? পুলিশের ধারণা “হানি ট্র্যাপ”

গ্রেপ্তার ১০২ জনের মধ্যে ৩০ বছর বয়সী ওই নারীও আছেন, যাকে জিম্মি হওয়া যুবকের প্রেমিকা বলা হচ্ছিল।

পুলিশের ওপর হামলার ঘটনায় মোট ১০২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এক প্রেমিক যুগলকে জিম্মি করে মুক্তিপণ আদায়েরখবর পেয়ে রাজধানীর আদাবরে গিয়েহামলার শিকার হয়েছিল পুলিশ, কিন্তু তদন্তকারীরা এখন অন্য ধারণা করছেন।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান মঙ্গলবারবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, ছেলেটিহানি ট্র্যাপে পড়েছিল। তবে আমরা আরো তদন্ত করে দেখব।

সোমবার রাতে আদাবরে অভিযানে গিয়ে হামলার মুখে পড়ার পর সারা রাতে মোট ১০২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে রীনা বেগম নামে ৩০ বছর বয়সী ওই নারীওআছেন, যাকেজিম্মিহওয়া মোহাম্মদ পলাশের প্রেমিকা বলা হচ্ছিল।

পুলিশ বলছে পলিটেকটিকের ছাত্র পলাশ (২০) আদাবরের সুনিবিড় হাউজিংয়ে তারপ্রেমিকারসঙ্গে দেখা করতে গেলে স্থানীয় কয়েকজন তাদের আটকে রেখে মোটা অংকেরটাকা দাবি করে।

ওই টাকা নিয়ে দীর্ঘ দেন দরবার চলে। দুজনকে এক বাসা থেকে আরেক বাসায় সরিয়ে নেওয়াহয় নিরাপত্তার কথা বলে।

এই দেন দরবারের এক পর্যায়ে পলাশের মোবাইল থেকে মুক্তিপণের জন্য তার বাবাকে ফোনকরা হয়। তার বাবা তখন ৯৯৯ ফোন করে পুলিশে খবর দেন।

মোহাম্মদপুর আদাবর জোনের সহকারী পুলিশ কমিশনার মেহেদী হাসান বলেন, “খবরপাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে পুলিশ শোনে, এক প্রেমিক যুগলকে জিম্মি করে মুক্তিপণআদায়ের চেষ্টা করছে স্থানীয় কিছু সন্ত্রাসী। এরপর তাদের উদ্ধার করতে গিয়ে পুলিশ বাধারমুখে পড়ে।

পুলিশ সেখানে পৌঁছানোর আগেই পলাশের কিছু বন্ধুবান্ধব তাকে উদ্ধার করতে ওই এলাকায়গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে কয়েকজন আহতহন।

আদাবর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল মালেক বলেন, খবর পেয়ে সংঘর্ষ থামানোরপাশাপাশি যুবকটিকে উদ্ধারের চেষ্টা চালান তারা।

স্থানীয় যারা মুক্তিপণ চেয়েছিল, পুলিশ দেখে তারা ওই যুবক এবং নারীকে নিয়ে বাসাথেকে বাসা ঘুরতে থাকে। পুলিশকেও তখন ছাদ থেকে ছাদে ছুটাছুটি করতে হয়।

পলাশকে উদ্ধারের জন্য তার বাবা তারা মিয়া, মা পলি বেগম এবং ছোট ভাই মোহাম্মদতাহসানও (১৫) সেখানে ছুটে গিয়েছিলেন।

তারা মিয়া বলছেন, খোঁজাখুঁজির এক পর্যায়ে তারা এক বাসায় গিয়ে দেখতে পান, সেখানেতার ছেলেকে মারধর করা হচ্ছে। তারা ঠেকাতে গেলেসন্ত্রাসীরাপলাশ তাহসানকেওকোপায়। পরে তাদের রেখে ওই বাসা থেকে পালিয়ে যায়।

যাবার সময় রাত ১০টার দিকে অপহরণকারীরা পুলিশের গাড়ির কাছে দাঁড়িয়ে থাকা চালকআল আমীনকে চাপাতি দিয়ে কোপায় এবং ভাংচুর করে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টাচালায়।

পুলিশ বলছে, ওই এলাকায় একটি কিশোর গ্যাং য়েছে, যাদের নেতাকব্জিকাটা রাজুনামেপরিচিত। সেই রাজুর নেতৃত্বে পুলিশের ওপর হামলা হয়। রনি জনি নামে দুই ভাই রয়েছেওই গ্রুপে।

পলাশকে উদ্ধারের পর পুলিশের ওপর হামলার অভিযোগে একটি মামলা দায়ের করেনআদাবর থানার এসআই ইব্রাহিম খলীল। রাতভর অভিযান চালিয়ে মোট ১০২ জনকেগ্রেপ্তার করে পুলিশ।

তাদের মধ্যে ছয়জনকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোহয়। বাকিদের ডিএমপি অ্যাক্টে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে তোলা হয়।

মঙ্গলবার যোগাযোগ করা হলে তারা মিয়া বলেন, তার দুই ছেলেকে আহত অবস্থায়হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আসলে কী ঘটেছিল জানতে চাইলে তিনি বলেন,সন্ত্রাসীরা পলাশকে আটকে রেখে তারমোবাইল দিয়ে আমাকে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। তারপরেই পুলিশকেখবর দেওয়া হয়।

পলাশকে পরিকল্পিতভাবে আটকে রেখে মুক্তিপণ দাবি করা হয়েছিল অভিযোগ করে তারবাবা বলেন, “আমার ছেলের সাথে ওই মেয়ের (রীনা বেগম) ফেইসবুকে সম্পর্ক। এই সম্পর্কেরসূত্র ধরে মেয়েটা পলাশকে ডেকে নিয়ে আটকে রেখে মুক্তিপণ দাবি করেছিল।

এর আগেও তাদের মধ্যে দুবার দেখা হয়েছিল দাবি করে তারা মিয়া বলেন, “গতরাতেরঘটনাটা ছিল একেবারেই পরিকল্পিত। তাছাড়া পলাশ পলিটেকনিক পড়ে, আর মেয়েটারবয়স তার চেয়ে অনেক বেশি।

ঘটনায় অপহরণ মুক্তিপণ দাবির অভিযোগে মামলা করার প্রস্তুতি নেওয়ার কথাবলেছেন তারা মিয়া।

পুলিশ উপকমিশনার ইবনে মিজান বলেন,আমরা জানতে পেরেছি রীনা বেগম বিবাহিত।তাকেও গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আমাদের মনে হয়েছে, এটা হানি ট্র্যাপেরঘটনা।

পুলিশ কোপানোর মামলায়  আসামি কারাগারে

ঢাকার আদাবরে পুলিশের গাড়ি চালক আল আমিনকে কুপিয়ে আহত করার মামলায় ছয় আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেনমিজান মাতব্বর, মো. রাব্বি, রবিউলইসলাম, জুয়েল সরদার, সবুজ মিয়া রীনা বেগম।

প্রসিকিউশন পুলিশের এসআই মিজানুর রহমান জানান, মামলার তদন্ত কর্মকর্তা আদাবরথানার এসআই রাকিবুল ইসলাম মঙ্গলবার তাদের আদালতে হাজির করে কারাগারে আটকরাখার আবেদন করেন। আসামিদের মধ্যে রীনা বেগমের পক্ষে তার আইনজীবী তিন বছরেরশিশু সন্তানকে দেখিয়ে জামিন আবেদন করেন। অপর আসামিদের পক্ষেও জামিন আবেদনছিল না।

ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ এহসানুল ইসলাম শুনানি শেষে রীনা বেগমের জামিননামঞ্জুর করেন এবং ছয় আসামির সবাইকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Facebook Comments Box
  • Related Posts

    সাভারে জমি নিয়ে বিরোধ, কিশোর বাবুর বিরুদ্ধে হুমকির অভিযোগ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬

      সাভার প্রতিনিধি | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকার সাভারে বায়না দলিলের মাধ্যমে কেনা জমির সীমানা নির্ধারণ করতে গিয়ে বাংলাদেশ জিপার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লোকজনের বাধা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে…

    Continue reading
    গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে: হাইকোর্ট
    • adminadmin
    • সেপ্টেম্বর ১১, ২০২৬

      বিশেষ প্রতিনিধি নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ‘গ্রামীণ কল্যাণ’কে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকার বেশি আয়কর পরিশোধের আদেশ দিয়েছেন হাইকোর্ট। প্রতিষ্ঠানটির দুটি রিট…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব