
রাঙামাটি প্রতিনিধি: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়। শনিবার( ১৪ ডিসেম্বর) কাউখালী ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কাউখালি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো: ইকবাল হোসেন, ছাত্রদল নেতা মেহেরাজ সরকার রাজু, কাউখালী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন সাগর, সদস্য ইমরান হোসেন, ৩নং ঘাগড়া ইউনিয়ন ছাত্রদলের সিনি: যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম সহ কাউখালি সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতাকর্মী।
মোমবাতি প্রজ্বলন শেষে শহীদদের স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এরপর জাতির মেধাবী সন্তান, শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে আলোচনার পাশাপাশি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা দাবি প্রণয়নের ব্যাপারে শিক্ষার্থীদের মাঝে আলোচনা করা হয়।
















