কমিউনিটি লিডার হিসেবে রাষ্ট্রীয় “প্রবাসী সম্মাননা ২০২৫” পেলেন স্কটল্যান্ডে বাংলাদেশি কনসাল ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই,জেপি

 

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক:

যুক্তরাজ্য ও বাংলাদেশ এই দুই দেশের মধ্যে সেতুবন্ধন হিসেবে যে কয়জন ব্যক্তিত্ব অসাধারণ অবদান রেখেছেন, তাদের মধ্যে ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই,জেপি একটি উজ্জ্বল নাম। ব্যবসায়ী হিসেবে তার সাফল্য যেমন ঈর্ষণীয়, তেমনি সমাজসেবক ও মানবতাবাদী হিসেবে তার অবদান অনুকরণীয়। স্কটল্যান্ডের মাটিতে বাংলাদেশি ঐতিহ্যকে প্রতিষ্ঠিত করা থেকে শুরু করে মাতৃভূমিতে শিক্ষা ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণ সর্বত্র তার উপস্থিতি মানবকল্যাণের প্রতীক। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি যে অনন্য যাত্রা অতিক্রম করেছেন, তা শুধু একজন ব্যক্তির গল্প নয়, বরং দুটি জাতির মধ্যে ভালোবাসা ও সহযোগিতার এক জীবন্ত ইতিহাস। সম্প্রতি স্কটল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল হিসেবে তার পুনর্নিয়োগ এই মহান যাত্রার আরেকটি উল্লেখযোগ্য মাইলফলক।

অনুষ্ঠানের শুরুতে যুক্তরাজ্যের সফল ব্যবসায়ী, উদ্যোক্তা ও সমাজসেবীর ভূমিকা পালন করা ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই,জেপি “প্রবাসী সম্মাননা ২০২৫” প্রদান করা হয়। এটি শুধু তার পেশাগত সফলতার স্বীকৃতি নয়, বরং প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নেতৃত্ব, অধিকার আদায় এবং সামাজিক উন্নয়নে তার অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি।

প্রবাসী সম্মাননা ২০২৫ প্রাপ্ত এই কমিউনিটি লিডার প্রমাণ করেছেন যে দৃঢ়সংকল্প, আন্তর্জাতিক অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ মিলিয়ে একজন মানুষ তার সমাজ ও দেশের উন্নয়নে কতটা প্রভাবশালী হতে পারে। ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই,জেপি আমাদের সকলের জন্য অনুপ্রেরণা: সীমাবদ্ধতা নয়, সাহস, পরিশ্রম ও প্রতিশ্রুতি নিয়েই গড়ে ওঠে নেতৃত্ব।

প্রবাসী রেমিট্যান্সযোদ্ধাদের অবদানের স্বীকৃতি দিতে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সিলেট জেলার ১০৩ প্রবাসী বাংলাদেশিকে সম্মাননা দিয়েছে জেলা প্রশাসন। রবিবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে সম্মানিত করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানে ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা, সম্মাননা প্রদান ও সেমিনার। সম্মাননা প্রদানের ৬ ক্যাটাগরির মধ্যে ছিল- সফল পেশাজীবী, ব্যবসায়ী, কমিউনিটি নেতা, নারী উদ্যোক্তা, খেলাধুলায় সাফল্য অর্জনকারী ও বাংলাদেশি পণ্য আমদানিতে ভূমিকা রাখা।

সম্মাননা প্রদানের লক্ষ্যে এই ৬ ক্যাটাগরিতে প্রবাসীদের কাছ থেকে আবেদন ও জীবনবৃত্তান্ত আহ্বান করে সিলেট জেলা প্রশাসন। এরপর বাছাই করা হয় ১০৩ প্রবাসীকে। সম্মাননা প্রদান উপলক্ষে গতকাল রবিবার সকাল ১০টায় কিনব্রিজের উত্তরপ্রান্ত থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে নগরীর রিকাবিবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে অডিটোরিয়ামে প্রবাসীদের সংবর্ধনা প্রদান ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সরওয়ার আলম। সফলভাবে বাস্তবায়ন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাসুদ রানা। প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের সচিব আব্দুন নাসের খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। পাশাপাশি সিলেটে একটি এনআরবি স্মার্ট সিটি গড়ে তোলার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী ও পুলিশ সুপার কাজী আখতারুল আলম, প্রবাসী পক্ষে স্কটল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই,জেপি এবং বৃটিশ সুপ্রিম কোর্টের প্র্যাকটিসিং ব্যারিস্টার নাজির আহমদ। সন্ধ্যায় প্রবাসীদের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য ড. ওয়ালী তছর উদ্দিন একজন সফল ব্যবসায়ী, সমাজসেবক ও অসাধারণ মানবতাবাদী হিসেবে ব্রিটেন, ইউরোপ ও বাংলাদেশ জুড়ে অধিক পরিচিত ব্যক্তিত্ব। তার কাজের স্বীকৃতিস্বরূপ সাফল্যের পালকে যুক্ত হয়েছে এমবিই, ডিবিএ, এফআরএসএ, জেপি। সম্প্রতি তিনি স্কটল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন।

তার জন্ম ১৯৫২ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার নালিহুরী গ্রামের একটি সম্ভ্রান্ত পরিবারে। মৌলভীবাজারে শিক্ষালাভের পর ১৯৬৭ সালে তিনি যুক্তরাজ্যে পাড়ি জমান এবং সেখানে রেস্তোরাঁয় কাজ করার পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণ করেন। লন্ডনে শিক্ষা অব্যাহত রেখে রেস্তোরাঁয় কাজ শুরু করার পর লেখাপড়ার পাশাপাশি ক্যাটারিং শিল্পে উল্লেখযোগ্য অভিজ্ঞতা অর্জন করেন। ১৯৭৬ সালে তিনি এডিনবরায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

ইউরোপীয় বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ওয়ালী তছর উদ্দিন ক্যাটারিং ব্যবসায় তার দক্ষতার জন্য সুপরিচিত। বিখ্যাত ভেরান্ডা রেস্তোরাঁ, ল্যান্সার্স রেস্তোরাঁ এবং তার সর্বশেষ সফল উদ্যোগ ব্রিটানিয়া স্পাইস রেস্তোরাঁ পরিচালনা করছেন। সর্বোপরি তার ব্যবসায়িক কর্মপরিধি বৈশ্বিকভাবে ছড়িয়ে আছে।

ড. ওয়ালী তছর উদ্দিন বলেন, সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে “সফল কমিউনিটি নেতা (Successful Community Leader)” ক্যাটাগরিতে প্রবাসী সম্মাননা–২০২৫ অর্জন করতে পেরে আমি গভীরভাবে কৃতজ্ঞ, সম্মানিত ও গর্বিত বোধ করছি। এছাড়াও যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের অব্যাহত ভালোবাসা, সহযোগিতা ও সমর্থনই আমার পথচলার প্রধান প্রেরণা ও শক্তি।

Facebook Comments Box
  • Related Posts

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬

      শহিদুল ইসলাম, পার্বত্য চট্টগ্রামের তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল করতে এবং পাহাড়ি-বাঙালি সম্প্রীতি সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে রাঙ্গামাটির নানিয়ারচরে শুরু হয়েছে ‘মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ-২০২৬’। বাংলাদেশ সেনাবাহিনীর সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায়…

    Continue reading
    ১০ হাজার ভুয়া চিকিৎসকের রমরমা বাণিজ্য, চোখে সর্ষে ফুল দেখছেন রোগীরা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬

    ভারতে কেনা ডিগ্রিতে দেশে ‘ডাক্তার’!   বিশেষ প্রতিনিধি,বিডিনিউজ24.com: এসএসসি বা এইচএসসি-তে মানবিক (আর্টস) বিভাগের গণ্ডি পেরোলেও নামের আগে জ্বলজ্বল করছে ‘ডাক্তার’ শব্দ! কোনো মেডিকেল কলেজে পড়ালেখার পাঠ নেই, নেই কোনো…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব