
🖼️আপডেট বিডিনিউজ24:
২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন আমেরিকান প্রবাসী ব্যবসায়ী ও স্মাইলস চ্যারিটি ফাউন্ডেশন (USA) এর সভাপতি কাকন নাসের।
অভিনন্দন বার্তায় আমেরিকান প্রবাসী ব্যবসায়ী কাকন নাসের বলেন, যেসব শিক্ষার্থী বন্ধুরা ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, আমি তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এ পরীক্ষায় কৃতিত্বের পরিচয় দিয়ে শিক্ষার্থীরা একাডেমিক শিক্ষা জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছে। তারা একাডেমিক জীবনের চূড়ান্ত সাফল্য অর্জনের জন্য অভিভাবক, শিক্ষক ও শ্রদ্ধেয়জনদের উপদেশমতো নিয়মানুবর্তিতার মধ্যে থেকে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে আগামীতে আরও সাফল্য বয়ে আনবে-সূ-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ,মাটি ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করবে -এটাই প্রত্যাশিত। আমি সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ ও সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি। এগিয়ে যাও শেষ সীমানায় এবং তারও শেষে। শুভ কামনা ও দোয়া রইলো অবিরাম অন্তহীন।
উল্লেখ্য:চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদরাসা বোর্ডের অধীনে মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করেন।


















