উচ্ছেদ অভিযানে হামলায় বন বিভাগের ৪ জন আহত : গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্বেগ প্রকাশ

🌐 স ম জিয়াউর | রহমান, চট্টগ্রাম |

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দুর্গম এলাকা ধ্যুইল্ল্যাছড়িতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার শিকারে গুরুতর আহত হয়েছেন বন বিভাগের চার কর্মকর্তা-কর্মচারী।

গত ১০ জানুয়ারি শনিবার দুপুরে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ধুইল্ল্যাছড়ি এলাকায় সংরক্ষিত বনভূমিতে এ ঘটনা ঘটে।

ঘটনায় আহতরা হলেন, চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) খান মো. আবরারুর রহমান, নারায়ণহাট রেঞ্জ কর্মকর্তা বাচ্চু মিয়া, ধুরুং বিটের বনকর্মী খন্দকার মাহফুজ আলী এবং একটি এক্সকেভেটর চালক বিপ্লব।

বন বিভাগ সূত্র গণমাধ্যমকে জানায়, সংরক্ষিত বনের অবৈধ স্থাপনা উচ্ছেদে গেলে স্থানীয় দখলদার গোষ্ঠী মাইকে ঘোষণা দিয়ে গুজব ছড়িয়ে দিয়ে আতংকিত পরিবেশ সৃষ্টি করে। এতে উত্তেজিত দখলদাররা বন বিভাগের কর্মকর্তাদের ওপর চড়াও হয়ে হামলা করে। এসময় অভিযান কাজে ব্যবহৃত এক্সকেভেটর ও ট্রলি গাড়ি ভেঙে জ্বালিয়ে দেয় তারা। হামলার পর আহত বন কর্মকর্তারা মূল সড়কে উঠে এলে সেনাবাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এরপরে দখলদারেরা, উচ্ছেদ অভিযানের প্রতিবাদে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি নয়া মসজিদ এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। তারা অভিযোগ করেন, সেখানে দরিদ্র শিশুদের জন্য একটি মাদ্রাসা নির্মাণ করার পাশাপাশি একটি বিদ্যালয় নির্মাণ করা হচ্ছিল। কোনো ধরনের নোটিশ বা আলোচনা ছাড়াই বন বিভাগ অন্যায়ভাবে উচ্ছেদ অভিযান চালিয়েছে।

খবর পেয়ে ফটিকছড়ি ও মানিকছড়ি উপজেলার প্রশাসন, সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুপুর একটার দিকে বিক্ষুব্ধরা সরে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

চট্টগ্রাম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সংরক্ষিত বনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে বন বিভাগের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহীম বলেন, উচ্ছেদে বাধা ও সরকারি কর্মকর্তাদের ওপর হামলা অগ্রহণযোগ্য। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে।

উল্লেখ্য, চট্টগ্রামের রাউজান থেকে আগত কতিপয় ব্যক্তি উপজেলার সীমান্তবর্তী সংরক্ষিত এলাকায় পাহাড় কেটে মাদরাসা, স্কুল ও বিভিন্ন স্থাপনা নির্মাণের নামে অবৈধ স্থাপনা গড়ে তুলছিলেন।

এদিকে চট্টগ্রামের পরিবেশ, কৃষি ও জলবায়ু বিষয়ক সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স বন বিভাগের কর্মকর্তাদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং তারা দ্রুত হামলাকারীদের আটকের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে তারা আরও বলেন, পাহাড় কাটার সংবাদ পেয়ে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সর একটা পরিদর্শক দল ৯ জানুয়ারি শুক্রবার বিকাল চারটায় পরিদর্শনে যান। পরিদর্শক দলের নেতৃত্বে ছিলেন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব ও প্রতিষ্ঠাতা পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমান। তিন সদস্যের পরিদর্শক দলের মধ্যে ছিলেন সদস্য ( মিডিয়া ও কমিউনিকেশন) নজীব চৌধুরী ও সদস্য ( বিজ্ঞান ও প্রযুক্তি) মোহাম্মদ এমরান। পরিদর্শনকালে দখলদার চক্র হামলা করতে চেয়েছিলেন। কিন্তু স্হানীয় জনসাধারণের কিছু লোক সহযোগিতা করায় আর হামলা করার সাহস পায়নি।

পরিদর্শনকালে তারা সরকারের প্রায় ৫০ কোটি টাকার মতো বনের পাহাড় ও বন কেটে সাবাড় করার সচিত্র অনুমান দেখতে পান। নেতৃবৃন্দরা দ্রুত এ চক্রকে দমন করে আইনের আওতায় এনে ৫০ কোটি টাকা ক্ষতিপূরণ আদায়ের দাবি জানান।

আরও পড়ুন … 

সংবাদটি শেয়ার করুন 

মতামত দিন।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব