
দেশবাসী ও চাটখিলবাসীদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন চাটখিলের সন্তান লন্ডন প্রবাসী শাহ সুফিয়ান। তিনি প্রধান উপদেষ্টা অধিকারকর্মী স্বেচ্ছাসেবী বাংলাদেশী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘আস সালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে এসেছে পবিত্র ঈদুল আজহা। কোরবানির ঈদ, কোরবানি অর্থ ত্যাগ, ক্ষুদ্রতা, নিচুতা, অহংকার, স্বার্থপরতার ত্যাগের মাধ্যমে কোরবানির ঈদ সার্থক হয়ে উঠে। ত্যাগের মহিমা উজ্জীবিত হয়ে আমরা মানবকল্যাণে নিজেদের নিয়োজিত করি। সৌহার্দ্য এবং ভ্রাতৃত্ববন্ধনে আবদ্ধ হয়ে ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নেই।
শাহ সুফিয়ান বলেন, কোনো অসহায় ও দুঃস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে। পবিত্র ঈদে চাটখিলসহ বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমি এই কামনা করি।


















