ইঞ্জিন দৌড়াল গাছের তেলে

মশিয়ার রহমান, নীলফামারী প্রতিনিধিঃ

দেশীয় উদ্ভিদের রস ব্যবহার করে বিকল্প ইঞ্জিন অয়েল তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন নীলফামারীর ডিমলার অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হাজী আশরাফ আলী। তার উদ্ভাবিত এই ইঞ্জিন অয়েল দিয়ে সফলভাবে মোটরসাইকেল চালানো সম্ভব হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো ব্যাটালিয়নে কর্মরত ছিলেন আশরাফ আলী। কর্মজীবনে ইঞ্জিনের প্রযুক্তিগত দিক সম্পর্কে ধারণা লাভ করেন তিনি। অবসরের পর নিজস্ব উদ্যোগে গবেষণা শুরু করেন এবং দীর্ঘ পরিশ্রমের পর উদ্ভিদের নির্যাস থেকে এই বিকল্প ইঞ্জিন অয়েল তৈরি করতে সক্ষম হন২০০৮ সালে বাংলাদেশ জ্বালানি গবেষণা ও উন্নয়ন ইনস্টিটিউটে (বিআরইআরআই) তার তৈরি এই তেল পরীক্ষিত হয়। প্রাথমিক পরীক্ষায় অ্যাসিডের মাত্রা কিছুটা বেশি থাকলেও, পরিশোধন প্রক্রিয়ার মাধ্যমে এর মানোন্নয়ন সম্ভব বলে জানা যায়। একই বছর তিনি এই উদ্ভাবনের পেটেন্ট লাভ করেন।

স্থানীয় মোটরসাইকেল মেকানিক আব্দুল কাদের বলেন, এই তেল দিয়ে বেশ কয়েকটি মোটরসাইকেল চালিয়ে দেখেছি, কোনো সমস্যা হয়নি। আধুনিক রিফাইনিং পদ্ধতি ব্যবহার করা গেলে এটি আন্তর্জাতিক মানের হতে পারে।তেলের ব্যবহারকারী কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, এই তেল ব্যবহারে ধোঁয়া তুলনামূলকভাবে একটু বেশি হলেও ইঞ্জিনের ক্ষমতা এবং স্থায়িত্ব বেশ সন্তোষজনক। তাদের মতে, সঠিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে এই তেল পরিবেশবান্ধব এবং টেকসই জ্বালানির একটি গুরুত্বপূর্ণ উৎস হতে পারে।

এ বিষয়ে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর)-এর অবসরপ্রাপ্ত মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নাইমুল হক বলেন, ভেরেন্ডা জাতীয় উদ্ভিদের তেলে ইঞ্জিন ব্যবহারের উপযোগী উপাদান বিদ্যমান। তবে যথাযথ পরিশোধন ছাড়া তা ইঞ্জিনে কার্বন জমা হওয়ার ঝুঁকি তৈরি করতে পারে।

আশরাফ আলীর দাবি, বাজারে প্রচলিত ইঞ্জিন অয়েলের তুলনায় তার উদ্ভাবিত এই তেল অর্ধেক খরচে উৎপাদন করা সম্ভব। বাণিজ্যিক উৎপাদন শুরু করা গেলে, এটি বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নীলফামারী জেলা প্রশাসক মো. নায়িরুজ্জামান এই উদ্ভাবনকে একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা হিসেবে উল্লেখ করে ঢাকা প্রতিদিনকে বলেন, বিষয়টি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে উপস্থাপনের প্রস্তুতি চলছে। আশরাফ আলীর এই উদ্ভাবন এখন কেবল তার ব্যক্তিগত সাফল্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি দেশের জ্বালানি নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারে।

Facebook Comments Box
  • Related Posts

    কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৩, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশ-এর কুড়িগ্রাম জেলা শাখার পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা…

    Continue reading
    ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক
    • adminadmin
    • আগস্ট ২৯, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের বৈধ চালান না থাকায় ৭ বস্তা সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকায় বাগভান্ডার…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব