
লাইফ স্টাইল ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
যুগের সাথে সাথে বদলায় সম্পর্ক। আর সম্পর্ক বদলের সংজ্ঞা দেয়া হয় নানান নামে।বর্তমানে প্রচলিত এমনই কিছু নামের অর্থ আর প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত জেনে আসাযাক।
Soft Launch
রিলেশনশিপে গিয়ে অনেকেই হঠাৎ করে সম্পর্কের কথা জানান দিতে একেবারেইপছন্দ করেননা। সেক্ষেত্রে তারা বেছে নেন “ক্রমশঃ প্রকাশ্য” পদ্ধতি। হয়ত হাত ধরারএকটি ছবি, দুটো ছায়া মানব–মানবীর ছবি, কিংবা ভালোবাসাপূর্ণ চাহনির সাথেরোমান্টিক কোনো গান। ধীরে ধীরে সবাইকে প্রেমে পড়ার খবর দেয়ার বিষয়টিকেইবলা হয়, সফট লঞ্চ করা।
Ghosting
প্রেমের সম্পর্কের জট লেগেই থাকে– এই ভালো তো এই খারাপ৷ তাই হঠাৎ করে ভুলবোঝাবুঝি কিংবা ব্যস্ততার ফলে দূরত্ব তৈরি হলেও আশা থাকে দ্রুতই স্বাভাবিক হয়েউঠবে সম্পর্ক, ঘুচে যাবে দুটো মনের দূরত্ব।
কিন্তু কেউ কেউ ছোটখাটো মনোমালিন্যের জের ধরে অথবা, অনেক সময় কোন কারণছাড়াই দূরত্ব বাড়িয়ে দেন, পূর্ব ঘোষণা ছাড়াই হয়ে যান লাপাত্তা। এই হঠাৎ করেইগায়েব হয়ে যাওয়ার নাম দেয়া হচ্ছে “ঘোস্টিং“। এ বিষয়টি নিয়ে মজা করে তাইরিলেশনশিপ কোচ ড. আলী ফেনউইক বলেন, “আপনার সঙ্গীটিও কি ভূত হয়েগিয়েছে (Ghosting)? যদি এমনই হয়, তবে রেস্পেক্ট দ্য ডেড!”
Slow Fade
ঘোস্টিং এর মতো হঠাৎ করেই গায়েব না হলেও ধীরে ধীরে দূরত্ব বাড়িয়ে দেনঅনেকেই। ঘনঘন সাক্ষাতের পরিবর্তে দুই–একটা কল, আবার কথা বলার পরিবর্তে“ড্রাই টেক্সট“। একে বলা হচ্ছে ” স্লো ফেইড“।
Breadcrumbing
ক্ষুধার্ত কুকুরকে শুকনো রুটির অল্প একটু টুকরো দিলে সে অতি আনন্দের সাথে কৃতজ্ঞহয়ে দ্রুত খেয়ে নেবে এই আশায় যে আপনি তাকে আরো রুটি দেবেন। এই বিষয়টিথেকে “ব্রেডক্রাম্বিং” ধারণাটি এসেছে। অনেকসময় ব্যক্তি তার সঙ্গীকে একেবারেইগুরুত্ব কিংবা মনোযোগ দেন না। তবে যখন এই অবহেলার দরুন সঙ্গী দূরত্ব তৈরি করেএকা একাই থাকা শুরু করে বা সম্পর্ক ভেঙে দিতে চায় তখন ঐ ব্যক্তি আবার সামান্যএকটু মনোযোগ দিয়ে সঙ্গীর মনে “সব ঠিক হয়ে যাবার আশা” জাগিয়ে তোলেন।একেই বলা হচ্ছে, ব্রেডক্রাম্বিং।
Situationship
যোগাযোগ মাধ্যমের প্রাচুর্যের মধ্যে বাস করে এখনকার তরুণেরা। ভার্চুয়াল সামাজিকযোগাযোগ মাধ্যম ছাড়াও ডেটিং অ্যাপ, ম্যাচমেকিং সাইট অহরহ হাতের কাছেইমেলে। তাই সহজেই কমিটেড রিলেশনশিপে আসতে চায় না বর্তমানের প্রেমিক সমাজ।
হুমায়ুন আহমেদ বলেছিলেন, কোনো প্রেমের সম্পর্কে সবচেয়ে মধুর হলো প্রেমে পড়ারশুরুর সময়টি। মেয়েটি ছেলেটিকে জিজ্ঞেস করে, “তুমি আমার কে?” ছেলেটি কোনোউত্তর খুঁজে পায় না।
এই নাম না দেয়া সম্পর্কের অনিশ্চয়তা, সঙ্গীর মন জয় করার আকাঙ্ক্ষা (the chase) আর উত্তেজনা অনেকেই শেষ হতে দিতে চান না। তাই সঙ্গীকে প্রেমিক বা প্রেমিকারটাইটেল না দিয়ে কেবল ভালো বন্ধু হিসেবেই রেখে দিতে চান। এ ধরণের পরিস্থিতিকেবলা হচ্ছে, সিচুয়েশনশিপ।
Love Bombing
নার্সিসিস্ট বা স্বার্থপর ব্যক্তিদের বৈশিষ্ট্য বর্ণনায় অনেক বেশি ব্যবহার করা হয় “লাভবম্বিং” টার্মটি। মূলতঃ খুব দ্রুত খুব বেশি প্রেমে পড়ার ইঙ্গিত দেয়া, কারণে অকারণেসঙ্গীকে প্রশংসায় ভাসিয়ে দেয়া, প্রচুর মনোযোগ, উপহার দিয়ে সঙ্গীকে ভুলিয়ে নিজেরপ্রতি আসক্ত আর নির্ভরশীল করে ফেলাই মূলতঃ লাভবম্বিং হিসেবে খ্যাত। এজন্য, স্বার্থান্বেষী কুটিল ব্যক্তিদের ফাঁদ এড়াতে সময় নিয়ে ধীরে সুস্থে একে অন্যের প্রতিঅভ্যস্ত হওয়াকে উৎসাহিত করা হয়।
Gaslighting
গ্যাসলাইট নামে ১৯৩৮ সালের এক বিখ্যাত নাটক থেকে “গ্যাসলাইটিং” শব্দটিরউৎপত্তি। সেই নাটকে থাকা দম্পতির গল্পে স্বামী ঘরের গ্যাসে চালিত লাইট কমিয়ে নিভুনিভু করে দিয়ে স্ত্রীকে বোঝাতে থাকে যে লাইট আগের মতোই আছে। মূলতঃ বাস্তবতাঘটনাকে ইচ্ছাকৃতভাবে ভুল ব্যাখ্যা করে সঙ্গীর নিজের মানসিক সুস্থতার প্রতি আস্থা নষ্টকরে দেয়ার চেষ্টাকেই গ্যাসলাইটিং বলে।
Dry টেক্সটিং
যত ভালোবেসেই মেসেজ দেয়া হোক না কেন, অপরপক্ষের উত্তর শুষ্কং কাষ্ঠং।ফরমাল দায়সারা গোছের প্রত্যুত্তর দিয়েই কেটে পড়া টাইপ আচরণ। একেই বলা হচ্ছে“ড্রাই টেক্সটিং“।
Micro-cheating
প্রেমের সম্পর্কের বাইরে অন্য কারো সাথে শারীরিক সম্পর্ক কিংবা সরাসরি প্রেমালাপনয়, তবে স্বাভাবিকের চেয়ে বেশি আন্তরিকতা, একটু বেশি যত্ন বা খাতির করা, ব্যক্তিগত বিষয়ে একাকী আলাপচারিতা ইত্যাদি সম্পর্কবহির্ভূত ভাবে মানসিকনির্ভরশীলতা তৈরি হবার ছোটছোট ব্যবহারকে নাম দেয়া হচ্ছে “মাইক্রো চিটিং“।
Catfishing
আকৃষ্ট করতে চান পছন্দের মানুষকে, কিন্তু তারও তো আপনাকে পছন্দ হতে হবে। তাইতার রুচি অনুযায়ী গড়ে নিয়েছেন নিজের ব্যক্তিত্ব, বিশেষ করে অনলাইনে নিজেরউপস্থিতি তার চোখে পড়ার মতো করে নিচ্ছেন কাটছাঁট করে। এটিই মূলতঃ ক্যাটফিশিং।
সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করুন
আরও পড়ুন…


















