
স্পোর্টস ডেস্ক: পাকিস্তান, আফগানিস্তান পর্ব শেষ করে বাংলাদেশে এসে পৌঁছেছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। কক্সবাজার ও ঢাকায় জনসাধারণের জন্য ১৩ ডিসেম্বর পর্যন্ত উম্মুক্ত থাকবে এই ট্রফি।
তার আগে মঙ্গলবার (১০ ডিসেম্বর) যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারি বাসভবন প্রঙ্গণে চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ পর্বের অনুষ্ঠানিক সফরের উদ্বোধন করেনছেন।
২০১৭ সালে সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর প্রায় ৮ বছর কেটে গেলেও মাঠে গড়ায়নি টুর্নামেন্টটি। ভারত-পাকিস্তানের কূটনৈতিক জটিলতার নানা জটিলতার মুখে পড়তে হয়েছে এই টুর্নামেন্ট। এবারও কম নাটকীয়তা হচ্ছে না।
তবে ২০২৫ সালে ফেব্রুয়ারি-মার্চে হতে যাওয়া এ টুর্নামেন্টের ট্রফি ইতোমধ্যে সফরে বেরিয়ে গেছে। পাকিস্তান ও আফগানিস্তানের বিভিন্ন শহর ঘুরে এখন ট্রফির অবস্থান বাংলাদেশে।
১০ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত ট্রফির প্রদর্শনী অনুষ্ঠিত হবে। যা ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়াম এবং কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হবে। সেখানেই জনসাধারণ দেখতে পারবেন এই ট্রফি।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলবে আট দল। স্বাগতিক পাকিস্তানের সঙ্গে রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, আফগানিস্তান ও বাংলাদেশ। ২০১৭ সালে লন্ডনের ওভালে ‘মিনি বিশ্বকাপ’ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল পাকিস্তান।
তিন কেজি এক’শ গ্রামের এ সুদৃশ্য ট্রফিটি প্রথমে নেয়া হবে মিরপুর স্টেডিয়ামে। ট্রফির সঙ্গে ফটোসেশনে থাকবেন দেশে থাকা জাতীয় দলের সদস্য ও বোর্ডের কর্মকর্তারা। দর্শকরাও এক ঝলক দেখতে পাবেন ট্রফিটি। ১৯৯৮ সালে ঢাকাতেই আইসিসি নকআউট ট্রফি হিসেবে যাত্রা শুরু হয়েছিল এই প্রতিযোগিতার। ২০০০ সালে কেনিয়ায় একই নামে দ্বিতীয় আসর অনুষ্ঠিত হওয়ার পর ২০০২ সালে এর নাম পরিবর্তন করে করা হয় আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।


















