
সোনাইমুড়ী প্রতিনিধি: মানুষের সাথে বিএনপির সেতু বন্ধন তৈরী করতে অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুর আজিম সুমন। সোনাইমুড়ীতে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
সোনাইমুড়ী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক এ.এইচ.এম শাহাদাত হোসেন জনির পক্ষ থেকে শুক্রবার বিকালে বজরা বাজার স্কুল রোড এলাকায় এই আয়োজন করা হয়। এসময় ৭নং বজরা ইউনিয়ন বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
সোনাইমুড়ী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক নাসির উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুর আজিম সুমন, বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা দায়রা জজ আদালতের এডিশনাল পিপি এ্যাডভোকেট সাকিল আহম্মেদ, সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মাসুদুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক জসীম উদ্দিন, সিনিয়র যুগ্ন আহবায়ক মো: ওমর শরিফ সোহাগ, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব সাদ্দাম পোটোয়ারী প্রমুখ।
নেতা-কর্মীদের মধ্যে ঐক্য স্থাপন ও ঈদ উপহার বিতরণের এমন আয়োজনের জন্য শাহাদাত হোসেন জনির ভূয়সী প্রশংসা করেন বক্তারা।
















