অনৈতিক সুবিধা না পেয়ে বুড়িচং উপজেলা নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার বুড়িচং উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবিরের কাছ থেকে অনৈতিক সুবিধা না পেয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এক বিবৃতিতে তিনি বিষয়টি পরিষ্কার করেন।

তিনি জানান, ২০২৪ সালের ২৭ মার্চ থেকে তিনি বুড়িচং উপজেলায় দায়িত্ব পালন করছেন। এ সময় থেকে শতভাগ আইনবিধি মেনে কাজ করে যাচ্ছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করাই তার অঙ্গীকার।

সম্প্রতি বুড়িচংয়ে বয়স বাড়িয়ে নতুন এনআইডি কার্ড তৈরির প্রবণতা দেখা যাচ্ছে। আবেদনকারীদের মধ্যে অনেকে দুই থেকে চার বছর বাড়িয়ে জন্মনিবন্ধন করে নতুন আবেদন করছেন। অনলাইনে একাধিক জন্মসনদ পাওয়া সহ নানা অনিয়মও ধরা পড়ছে। এসব ক্ষেত্রে যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় কাগজপত্র দিতে না পারলে আবেদন বাতিল হয়ে যাচ্ছে।

তিনি অভিযোগ করেন, গত ২২ সেপ্টেম্বর তিনি নির্বাচন কমিশন সচিবালয়ে প্রশিক্ষণে ছিলেন। এ সময় সাংবাদিক পরিচয়ে মারুফ নামে এক ব্যক্তি মোবাইল ফোনে অন্য এক ব্যক্তির নতুন আইডি কার্ড আবেদন রাখার জন্য চাপ দেন। কিন্তু অফিসে কর্মরত কর্মকর্তারা আবেদনকারীর বয়স নিয়ে সন্দেহ করলে তা রাখতে অপারগতা জানান। পরে আবারো অনুরোধ করলে তিনি এসে যাচাই করবেন বলে আশ্বস্ত করেন।

পুনরায় ২৯ সেপ্টেম্বর সাংবাদিক মারুফ আবেদনকারীকে নিয়ে অফিসে আসেন। কাগজপত্র যাচাই ও সাক্ষাৎকারে দেখা যায় আবেদনকারীর বয়স বাড়ানো হয়েছে। এ সময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের ভর্তির রেজিস্টার থেকে তথ্য আনার নির্দেশ দিলে আবেদনকারী চলে যান। কিন্তু পরে ওই সাংবাদিক ফেসবুক লাইভে এসে নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করেন।

মোঃ হুমায়ুন কবির বলেন, “শুধুমাত্র অনৈতিক সুবিধা না পেয়েই প্রতিহিংসার বশবর্তী হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।” তিনি সতর্ক করে বলেন, আবেদনকারীদের অবশ্যই সঠিক কাগজপত্র নিয়ে সরাসরি অফিসে আসতে হবে। কোনো দালাল বা তৃতীয় পক্ষের মাধ্যমে অনৈতিক সুবিধা নিতে আসলে সেই আবেদন গ্রহণযোগ্য হবে না।

এ বিষয়ে মারুফ জানান, তার মামাতো ভাইয়ের একটি এন আই ডি কার্ড করানোর জন্য তিনি যান। এ সময় নির্বাচন কর্মকর্তা তার বয়স নিয়ে সন্দেহ প্রকাশ করে সনদপত্র আনতে বলেন। তিনি মানুষকে হয়রানি করছেন, এখন থেকে প্রতিমাসে তার (মারুফের) তিন থেকে চারটি কাজ করে দিতে হবে। কোন প্রকার যাচাই-বাছাই ছাড়াই ফাইল হাতে পাওয়ার সাথে সাথে কাজ করে দিতে হবে, না হলে সমস্যা হবে।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব