অনতিবিলম্বে নির্বাচন দিন,কালক্ষেপণ করবেন না-মির্জা ফখরুল

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার লাকসামে বিএনপির জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন, অনতিবিলম্বে নির্বাচন দিন। আর কালক্ষেপণ করবেন না। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় যাবো। দেশের উন্নয়ন ও শৃংখলার জন্য একটি স্থিতিশীল সরকার জরুরি।
তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ এদেশকে ধ্বংস করে দিয়ে গেছে। বিচার ব্যবস্থা, অর্থ ব্যবস্থা, রাষ্ট্রীয় সকল বিভাগ ধ্বংস করে গেছে। মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। নিজেরা নিজেরা ভোট করে তারা সরকার গঠন করেছে। লাকসামের হিরু-হুমায়ুনসহ সাড়ে সাতশ নেতৃবৃন্দকে গুম করা হয়েছে। তাদের সন্তানরা এখনো চোখের পানি ফেলছে।
আওয়ামী লীগের আমলে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে লাকসামের মানুষ। যারা অপকর্ম করে তারা এখানকার এমপি তাজুল ইসলামের মতো, শেখ হাসিনার মতো পালিয়ে যেতে বাধ্য হয়।
আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি করবো। আমরিও সংস্কার চাই। তবে এদেশের সাধারণ মানুষ সংস্কার বুঝে না। তারা বুঝে মোটা চাল, আর মোটা কাপড়।

রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে লাকসাম উপজেলা লাকসাম পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে লাকসাম স্টেডিয়ামে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

জনসভায় প্রধান বক্তা বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি মেনে নেবে না। দু’চারজন নাবালক উপদেষ্টার কথা শুনে সিদ্ধান্ত নেবেন না।
তিনি বলেন, একাত্তরে শেখ মুজিব পাকিস্তানীদের কাছে আত্মসমর্পণ করেছিলেন আর আওয়ামী লীগের নেতা কর্মীরা আত্মগোপন করে। ঐ ক্রান্তিকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দেশের হাল ধরেন। শেখ মুজিবের পরিবারের কেউ এবং আওয়ামী লীগের কেউ মুক্তি যুদ্ধে অংশগ্রহণ করে থাকলে আমি হিজরত করে চলে যাবো। যারা মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে না তারা এদেশে ভোট চাওয়ার অধিকার রাখে না।
তিনি বলেন, ঐক্যের কোন বিকল্প নেই। আমাদের মাঝে কোন বিভেদ থাকবে না। দল যাকে মনোনয়ন দিবে ধানের শীষের পক্ষে সবাইকে কাজ করতে হবে।

লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালামের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা-৯ আসনের সাবেক এমপি কর্ণেল অব. এম আনোয়ারুল আজিম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজী আমিন উর রশীদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ কফিল উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান আমীর, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক শাহ সুলতান খোকন, লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুর রহমান বাদল, মনোহরগঞ্জ না বিএনপির সাবেক সভাপতি আলহাজ ইলিয়াস পাটোয়ারী, লাকসাম পৌরসভা বিএনপির আহবায়ক মোঃ আবুল হাশেম মানু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাঃ নূর উল্লাহ রায়হান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মজির আহমদ, নবাব ফয়জুন্নেছার বংশধর আয়াজ আলী চৌধুরী, গুম হওয়া বিএনপি নেতা সাইফুল ইসলাম হিরুর ছেলে রাফসান ইসলাম, হুমায়ুন কবির পারভেজের ছেলে শাহরিয়ার কবির রাতুল।
লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শাহ আলম, মোশারফ হোসেন মুশু ও পৌরসভা বিএনপির সদস্য সচিব বেলাল রহমান মজুমদারের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-১০ আসনের সাবেক এমপি আব্দুল গফুর ভুইয়া, কুমিল্লা বিভাগীয় সম্পাদক অধ্যক্ষ সিলিম ভূইয়া, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হাসান মাহবুব শ্যামল, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক আখতারুজ্জামান সরকার, সদস্য সচিব এএফ তারেক মুন্সী, লাকসাম উপজেলা বিএনপির সদস্য সচিব রহমান বাদল, লাকসাম পৌরসভা বিএনপির আহবায়ক আবুল হাশেম মানু, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব সরওয়ার ভুইয়া জাহান দোলন প্রমুখ।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব