
বিশেষ প্রতিনিধি,বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম:
ঢাকা: নিজ দেশে ফিরে গেলে রোহিঙ্গাদের শিক্ষা ও স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে জীবনযাত্রার মানোন্নয়নের সুযোগ সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে প্রত্যাবাসনের পর মিয়ানমারে তাদের পুনর্বাসনের ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।
সোমবার সচিবালয়ে মিয়ানমারে ‘ন্যাশনাল রিকনসিলিয়েশন’ (জাতীয় সমঝোতা) বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বৈঠকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
বৈঠকের শুরুতেই বিশেষ দূত ইয়োহেই সাসাকাওয়া ব্যস্ততার মাঝে সময় দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। একই সঙ্গে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন তিনি।
আলোচনায় প্রধানমন্ত্রী জানান, রোহিঙ্গা জনগোষ্ঠীর নিজ জন্মভূমিতে ফিরে যাওয়ার পরিবেশ তৈরি হলে তা তাদের সার্বিক জীবনমানের ইতিবাচক পরিবর্তন আনবে। রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে এবং পরবর্তীতে তাদের পুনর্বাসনে বাংলাদেশ সবাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে বলে আশ্বস্ত করেন তিনি।
আরও জানতে চোখ রাখুন…
















