
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি||
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের পরিচিতিমূলক অনুষ্ঠান আজ শনিবার (২৭ জুন) অত্যন্ত উদ্দীপনাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
নবাগত প্রকৌশলীদের স্বাগত জানিয়ে শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে আধুনিক ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উচ্চশিক্ষার গুরুত্ব এবং প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর জোর দেন। তিনি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষক শিক্ষার্থীবৃন্দ এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরও জানতে চোখ রাখুন…


















