
স্টাফ রিপোর্টার |
শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবিতে রাজপথে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। আজ এক বিশাল সমাবেশ থেকে আন্দোলনকারীরা জানান, খুনিদের গ্রেফতার ও বিচার না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না।
সমাবেশ থেকে সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আগামী ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যার বিচারে দৃশ্যমান অগ্রগতি না হলে তারা সরকার পতনের একদফা আন্দোলনে যেতে বাধ্য হবেন। ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দ বলেন, “শহীদের রক্ত বৃথা যেতে দেব না। বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি ও রাজপথের লড়াই চলবে।” এই ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীর বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
আরও পড়ুন,,,
Facebook Comments Box


















