
শহিদুল ইসলাম: পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রাঙামাটির নানিয়ারচরে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নানিয়ারচর জোনের উদ্যোগে ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর আওতায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে এই চারা বিতরণ করা হয়।
জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি’র দিক-নির্দেশনায় স্কুলটিতে সর্বমোট ৫০০টি ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এসময় শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে গাছ লাগানোর প্রতি আগ্রহ সৃষ্টি এবং পরিবেশ রক্ষায় তাদের সরাসরি সম্পৃক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে সাধারণ মানুষের কল্যাণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং স্থানীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে দীর্ঘদিন ধরেই নানামুখী সামাজিক ও জনকল্যাণমূলক কাজ পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই অংশ হিসেবে নানিয়ারচর জোনের মাধ্যমে এ চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হলো।
আরও জানতে চোখ রাখুন…
















