আমিরাতে মুনিরীয়া যুব তবলীগ কমিটির এশায়াত সম্মেলন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল উদযাপন ও খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসুল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহু’র স্মরণে সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল উইনার্স ক্লাবে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ইউএই শাখা সমূহের উদ্যোগে ঐতিহাসিক এশায়াত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

৩ নভেম্বর রবিবার অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদ, আওলাদে রাসুল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব।

এসময় মাননীয় প্রধান অতিথি বলেন, কুরআন সুন্নাহর পরিপূর্ণ অনুসরণ ও অনুকরণের মধ্য দিয়ে তরিক্বতের অনুশীলন করতে পারলেই দ্বীনের সঠিক ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্ভব। প্রিয় রাসুল (দ.) এর পথ ধরে যে সমস্ত মহামানব নবীজির ভালোবাসায় ও অনুসরণে ইতিহাসে স্মরণীয় ও বরণীয় হয়ে আছেন তাদের মধ্যে নিঃসন্দেহে হযরত গাউছুল আজম (রাঃ) চির সমুজ্জ্বল। কাগতিয়ার নিভৃত পল্লি থেকে যে তরিক্বতের সূচনা হয়েছিল তা বিশ্বময় বিস্তৃত ও সমাদৃত। যে মনীষীর নির্জন রাত্রির নির্ঘুম কান্নার ঢেউ যেন আচড়ে পড়েছে আজ জাজিরাতুল আরবের পূণ্যভূমিতে। এমন এক মহান তরিক্বত নবীজির কাছ থেকে উপহার পেয়েছেন, যে তরিক্বতের সংযোগ সরাসরি নবীজির সাথে। দৈনিক এগারশত এগারবার দরূদ শরীফ আদায়, ক্বাজা হয়ে গেলে চব্বিশ ঘন্টার মধ্যে আদায় করা, মোরাকাবা, জিকিরে জলী, ফয়েজে কুরআন, তাওয়াজ্জুহ প্রদানের মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম এর বাতেনি নূর মোমেনদের মাঝে বিতরণ এই তরিক্বতের অনন্য অনুশীলন। এটি এমন এক মহান তরিক্বত যে তরিক্বতের অনুশীলন করার জন্য কোন মহিলাকে পীর ছাহেবের সামনে আসতে হয় না, আবার পীর ছাহেবকে মহিলার সামনে যেতে হয় না। শরীয়তকে শতভাগ মানার মধ্য দিয়ে তরিক্বতের অনুশীলন পুরো পৃথিবীর মাঝেই বিরল।

তিনি বলেন, মহান আল্লাহর অনুগ্রহে প্রিয় নবীজির সাদকায় এই তরিক্বতে অন্তর্ভূক্ত হতে পারলেই ইনশাআল্লাহ মঞ্জিলে মকছুদই হবে আমাদের একমাত্র গন্তব্য। প্রিয় নবীজির বাতেনী নূর বিতরণের মাধ্যমে আলোকিত মানুষ তৈরির অনন্য নিকেতন কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের তরিক্বত। নবীর নূর বক্ষে নিয়ে নিজেকে আলোকিত করার আহ্বানে জাজিরাতুল আরবের আজকের এই এশায়াত সম্মেলন।

তিনি আরও বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম হচ্ছেন নূর এবং পবিত্র কোরআনুল কারিমও নূর। বর্তমানে প্রিয় নবীর বাতেনি নূর এবং কোরআনুল করিমের পবিত্র নূর অর্থাৎ উভয় প্রকার নূর বিতরণের বিরল ব্যবস্থাপনা রয়েছে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে।

দুবাই কমিউনিটি ব্যক্তিত্ব আলহাজ্ব হারুন এম.আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আবুধাবী পুলিশের সিকিউরিটি ইনফরমেশন অফিসার মুহাম্মদ আল খিতবি আবু নাহিয়ান, বিশিষ্টি ব্যাবসায়ী আলহাজ্ব নুর মোহাম্মদ সিকদার ও আলহাজ্ব মুহাম্মদ আবুল হোসেন।

বক্তব্য রাখেন, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ জাফর, মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, আলহাজ্ব মুহাম্মদ নুরুল আলম প্রমূখ।

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত সর্ববৃহৎ ধর্মীয় এই সম্মেলনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও স্থানীয় আরবি সহ বিশ্বের বিভিন্ন দেশের ধর্মপ্রান নবীপ্রেমিক, হাজার হাজার মুসল্লিদের উপস্থিতিতে সম্মেলন প্রাঙ্গন সহ আশপাশের এলাকা ছিল কানায় কানায় পূর্ণ। সম্মেলন রূপ নেয় জনসমুদ্রে। এছাড়াও সম্মেলনে মধ্যপ্রাচ্যের দেশ ওমান ও কাতারের ধর্মপ্রান মুসলমানেরা ভার্চুয়্যালি যুক্ত ছিলেন।

মিলাদ-কিয়াম শেষে মাননীয় প্রধান মেহমান দেশ জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি এবং কাগতিয়া আলিয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে বিশেষ মুনাজাত করেন।

Facebook Comments Box
  • Related Posts

    বগুড়া শেরপুরে আদিবাসী ছাত্র পরিষদের মানববন্ধন
    • adminadmin
    • আগস্ট ২৭, ২০২৬

     শেরপুর প্রতিনিধি: আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, প্রধানমন্ত্রী কার্য়ালয় হতে আদিবাসী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা বৃত্তি পুনরায় চালু এবং আদিবাসী শিক্ষার্থীদের পড়াশোনা শেষে চাকুরীর ব্যবস্থার দাবিতে আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা কমিটির…

    Continue reading
    পল্ট্রি মুরগির মাংসে মিলল মাত্রাতিরিক্ত অ্যান্টিবায়োটিক, স্বাস্থ্যঝুঁকিতে দেশ: যুক্তরাজ্যভিত্তিক গবেষণায় উদ্বেগ
    • adminadmin
    • আগস্ট ৬, ২০২৬

       অনলাইন ডেস্ক দেশের বাজারে থাকা পল্ট্রি মুরগির মাংস নিয়ে সামনে এলো মারাত্মক উদ্বেগের খবর। আন্তর্জাতিকভাবে নির্ধারিত নিরাপদ সীমার চেয়েও বেশি পরিমাণে অ্যান্টিমাইক্রোবিয়াল বা অ্যান্টিবায়োটিকের অবশিষ্টাংশ (রেসিডিউ) পাওয়া গেছে এসব…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব