৮৪০ দেখে যা বললেন উপদেষ্টা নাহিদ-আসিফ

বিনোদন ডেস্ক: ২০০৭ সালে তৈরি হয়েছিল ‘৪২০’। কিন্তু গত ১৫ বছরে রাজনৈতিক দেউলিয়াত্ব আর তামাশা সবকিছুকেই ছাড়িয়ে গেছে। এবার তাই আসছে ‘৪২০’-এর ডাবলআপ ‘৮৪০’, যা ইতোমধ্যে গত ৫ ডিসেম্বর ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে জানিয়ে দেন ঢালিউড নির্মাতা ও অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ ঘোষণা দিতে না দিতেই পরদিন ৬ ডিসেম্বর সন্ধ্যায় নিজের ফেসবুকে ‘৮৪০’–এর ট্রেলার নির্মাতা নিজেই শেয়ার করেন তার ফেসবুকে। সেই সঙ্গে জানিয়ে দেন— শিগগিরই প্রচারে আসছে জনপ্রিয় সিরিজটি।

বাংলাদেশের রাজনীতিবিদদের নিয়েই এ গল্প ‘৮৪০’। আগামীকাল শুক্রবার (১৩ ডিসেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। এরই মধ্যে গতকাল বুধবার (১১ ডিসম্বের) রাজধানীর মহাখালীতে আয়োজন করা হয় ‘৮৪০’ সিনেমার বিশেষ প্রিমিয়ার। সেখানে ছবির সব কলাকুশলী উপস্থিত ছিলেন।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তারা সবাই এদিন ছবিটি উপভোগ করেন। প্রিমিয়ার শেষে গণমাধ্যমের মুখোমুখি হন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা।

৮৪০ প্রসঙ্গে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ‘দীর্ঘমেয়াদি ও সর্বজনীন লড়াই সেটি হলো— সাংস্কৃতিক লড়াই। এই লড়াইটা ফারুকী ভাইয়েরা আগে থেকেই করে আসছিলেন। আশা করি, তার এই সিনেমাটি আগের ‘৪২০’ নাটকের চেয়ে বেশি সাড়া জাগাবে।

উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, একজন শিল্পী, নির্মাতা ও সাহিত্যিক সমাজের বাস্তবতা তুলে ধরবেন। কিন্তু বিগত সরকারের আমলে আমাদের শিল্পী, সাহিত্যিক বা আমাদের সিনেমার নির্মাতারা নানা কারণে অনেক বিষয় তুলে আনতে পারেননি। এখন আমাদের সময় সেই কথাগুলো বলা। সেই কাজটাই করেছেন ফারুকী ভাই। তিনি বলেন, আমরা রাজনৈতিক একটা লড়াইয়ের মাধ্যমে এসেছি। সেই লড়াইটা এখনো চলমান। যারা সংস্কৃতির সঙ্গে জড়িত, তাদের কাছে আমাদের আহ্বান— সিনেমার মাধ্যমে সমাজের প্রসিদ্ধ বিষয়গুলো তুলে আনার চেষ্টা করা।

এদিকে নির্মাতা ফারুকী এর আগেই জানিয়েছিলেন, একটি রাজনৈতিক বিদ্রূপধর্মী কাজ হতে যাচ্ছে ‘৮৪০’। যেখানে একটি দৃশ্যের সংলাপ এমন— আমি এত ভালো উন্নয়ন করছি, তবু একটা লোকও আমারে ভালোবাসল না কেন? সেই থেকে ট্রেলার দেখে দর্শকরা সদ্য ক্ষমতাচ্যুত সরকারের নানা কর্মকাণ্ডের সঙ্গে মিল পেয়েছে।

উল্লেখ্য, ‘৮৪০’-এর ট্রেলার ব্যাপক আগ্রহ তৈরি করেছে দর্শকদের মাঝে। ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’-এর ব্যানারে গত শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে মুক্তি পায় ট্রেলারটি, যা প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোরগোল দর্শকদের মাঝে।

‘৮৪০’-এ অভিনয় করেছেন এখনকার সময়ের জনপ্রিয় অভিনেতা নাসিরুদ্দিন খান। এ ছাড়া দেখা গেছে ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বারী মম ও প্রান্তর দস্তিদারকেও। তাদের প্রায় সবাই এদিন প্রিমিয়ারে অংশ নেন।

Facebook Comments Box
  • Related Posts

    ৮৩ তম গোল্ডেন গ্লোব: হলিউডের ঝলমলে রাত, সেরা সিনেমা ‘হ্যামনেট’
    • adminadmin
    • জানুয়ারি ১২, ২০২৬

    🧲 ​বিনোদন | ডেস্ক | ​হলিউডের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস’-এর ৮৩তম আসর বসেছিল গত রাতে। প্রতিবছরের মতো এবারও তারকার মেলায় মুখরিত ছিল ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলস। এবারের আসরে ড্রামা…

    Continue reading
    ৩০ বছর পালাইনি এখন পালাবো কেন-আত্মসমর্পণের ঘোষণা দিলেন খলনায়ক ডন
    • adminadmin
    • অক্টোবর ২৮, ২০২৫

    Bdnews24 Desk ঢাকাই চলচ্চিত্রের আলোচিত খলনায়ক ডন জানিয়েছেন, তিনি দু’এক দিনের মধ্যেই পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন। সালমান শাহ হত্যা মামলায় ১১ জনের মধ্যে তারও নাম রয়েছে।ডন বলেন,“৩০ বছর পালাইনি, এখন…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 60 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 96 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব