হীমখালী খালের সংযোগস্থলে জরুরি ভিত্তিতে কালভার্ট নির্মাণের দাবিতে স্থানীয় বাসিন্দাদের মানববন্ধন

মো.আজগার আলী,সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের তারানীপুর–ভেটখালী এলাকার দীর্ঘদিনের পানি নিষ্কাশন সংকট নিরসনে ঝুড়ঝুড়ি-হীমখালী খালের সংযোগস্থলে জরুরি ভিত্তিতে কালভার্ট নির্মাণের দাবিতে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেছেন। রবিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টায় তারানীপুর–ভেটখালী জামে মসজিদ সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন—সীমান্তবর্তী প্রেসক্লাবের সভাপতি মাহবুব খোকন, অনলাইন ভোরের সংবাদ পোর্টালের সম্পাদক ও আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামান মিশুক, সমাজসেবক আলহাজ্ব শুকুর আলী, মোঃ নুরুজ্জামান, প্রাক্তন ইউপি সদস্য রাশিদুল ইসলাম, জয়নুব বেগম, বিএনপি নেতা রবিউল ইসলাম লিটন, শফিকুল ইসলাম, সেলিম খান, রমজাননগর ইউনিয়নের চেয়ারম্যান শেখ আল মামুন, গণসংহতি আন্দোলন মনোনীত সাতক্ষীরা–৪ আসনের এমপি প্রার্থী মোঃ আলফাত হোসেন এবং সাংবাদিক খালিদ সাইফুল্লাহ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সেলিম খান।

বক্তারা অভিযোগ করে বলেন, “সাতক্ষীরা ‘সহজ’ প্রকল্পের অব্যবস্থাপনার কারণে প্রতি বছর বর্ষা মৌসুমে তারানীপুর–ভেটখালী এলাকার প্রায় পুরো এলাকা প্লাবিত হয়। পানি নিষ্কাশনের উপযুক্ত ব্যবস্থা না থাকায় জনগণের চলাচলের রাস্তা, ফসলের মাঠ, বসতবাড়ি এমনকি পুকুর পর্যন্ত পানির নিচে তলিয়ে যায়।”

তারা আরও জানান, বর্তমানে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের রাস্তা সংস্কার কাজ চলমান থাকলেও পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় কালভার্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। “রাস্তা সংস্কারের পাশাপাশি কালভার্টটি নির্মাণ অত্যন্ত জরুরি,”—মত প্রকাশ করেন বক্তারা।

স্থানীয়রা জানান, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতির মাধ্যমে খালের পানি ব্যবহার করে আশপাশের কৃষিজমিতে সারা বছর ফসল উৎপাদন সম্ভব হবে। এ বিষয়ে এলাকাবাসী জেলা প্রশাসক, সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদনও দিয়েছেন। কর্তৃপক্ষ সরেজমিনে পরিদর্শন করে মাপজোক করলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে দাবি করেন তারা।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী দ্রুত কালভার্ট নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Facebook Comments Box
  • Related Posts

    জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী জুলহকের বিরুদ্ধে কুচক্রী মহলের অপপ্রচারের নিন্দা
    • adminadmin
    • জুলাই ২৩, ২০২৬

      ​মো.হামিদুজ্জামান জলিল,স্টাফ রিপোর্টার। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জামায়াত সমর্থিত মেম্বার পদপ্রার্থী মো. জুলহক আলীর (৪০) ক্রমবর্ধমান জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন…

    Continue reading
    খুলনায় প্রতিশোধের আগুনে নানি ও দুই শিশুকে হত্যা তালা ভাঙার ফাঁকে পালালো ঘাতক সৎ বাবা
    • adminadmin
    • মে ৩১, ২০২৬

      ​নিজস্ব প্রতিনিধি: খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকার দারুল আমান মসজিদ রোডের বিলপাড় এলাকায় ঘটে যাওয়া চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের নেপথ্যে বেরিয়ে আসছে এক লোমহর্ষক ও নৃশংস কাহিনী। পারিবারিক দীর্ঘদিনের ক্ষোভ…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 95 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব