
🌐 | নিজস্ব প্রতিবেদক | বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম |
হাদির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান মো. সাহাবুদ্দিন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তার দপ্তরের দেওয়া এক শোকবার্তায় তিনি হাদির পরিবারের প্রতিগভীর সমবেদনা জানান।
এক সপ্তাহ আগে ভোটের প্রচারে গিয়ে হামলার শিকার হওয়া হাদি বৃহস্পতিবার সিঙ্গাপুরেরহাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
তার মৃত্যুর পর রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। তিনিশনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।
প্রধান উপদেষ্টা তার ভাষণে বলেন, ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্বে নেবে রাষ্ট্র।
জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়াহাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণাদিয়েছিলেন। গত শুক্রবার গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে তিনি আক্রান্ত হন।
চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকাআততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।
গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পররাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে সোমবার দুপুরে এয়ারঅ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়।
ঢাকায় হাদির অস্ত্রোপচারে অংশ নেওয়ো নিউরোসার্জন আব্দুল আহাদ বৃহস্পতিবার রাতেএক ভিডিও বার্তায় বলেন, সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে তাদের হাদির মৃত্যুর খবরনিশ্চিত করা হয়েছে।
ইনকিলাব মঞ্চের ফেইসবুক পেইজে এক বার্তায় বলা হয়, ভারতীয় আধিপত্যবাদেরমোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।
সংবাদটি শেয়ার করুন
মন্তব্য করুন…


















