সোনাইমুড়ীতে ইসরাইলের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা ও গণহত্যার প্রতিবাদে নোয়াখালীর সোনাইমুড়ীতে ছাত্র-জনতা, ডা:মোস্তফা-হাজেরা ফাউন্ডেশন ও সিজেডএম এর ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার (৭ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এই আয়োজন করা হয়। বিক্ষোভ মিছিল থেকে সব রকমের ইসরাইলি পণ্য বর্জনের ঘোষণা দেওয়া হয়।

জোহরের নামাজ শেষে সোনাইমুড়ী কেন্দ্রীয় মসজিদের সামনে বিভিন্ন সংগঠনের কর্মী, সাধারণ জনতা, শিক্ষার্থী ও মুসল্লিরা জড় হতে থাকেন। পরে ইসরাইলের হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিক্ষোভ মিছিল করা হয়। মসজিদের সামনে থেকে মিছিলটি সোনাইমুড়ী বাজার, সোনাইমুড়ী চৌরাস্তা, বাইপাস সড়ক প্রদক্ষিণ শেষে বাজারের বাদামতলা জননী বাস কাউন্টারের সামনে এসে শেষ হয়। এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

এসময় বক্তারা বলেন, “ইসরাইল সব রকমের বর্বরতার মাত্রা অতিক্রম করেছে। আমরা মুসলমান হিসেবে এ হত্যাকান্ড মেনে নিতে পারি না। তারা কয়েক মাস ধরে নারী-শিশুসহ হাজার হাজার ফিলিস্তিন নাগরিককে নিষ্ঠুরভাবে হত্যা করে চলেছে। হামলা করে গাজা শহরকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। মোসলামান জাতি একদেহ এক প্রাণ এর একটি অঙ্গে ব্যাথা দিলে সমগ্র দেহ ব্যাথিত হয়। ফিলিস্তিনের গাজায় ইসরাইলের চালানো হত্যাযজ্ঞ মুসলিমদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। ভৌগলিক কাটা তারের কারনে ফিলিস্তিনের গাজা বাসীর পক্ষে যুদ্ধ করতে না পারলেও আমরা গাজা বাসীর পাশে আছে। যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন তারা ফিলিস্তিনিদের পক্ষে রাজপথে থাকবো।”

দেশের সর্বস্তরের জনগণের প্রতি ইসরাইলি পণ্য বয়কটের আহবান করে এসময় বক্তারা বলেন, যেই দোকানে বেচবে কোক সেই দোকান বয়কট হোক। ইসরাইলের পণ্য যে দোকানে বিক্রি হয়ে তাদেরকে ইসরাইলের দোষর হিসেবে চিন্হিত করে দোকানের সামনে পোষ্টার লাগিয়ে দেওয়া হবে। ও সেই দোকানকে বয়কট করা হবে বলেন জানান তারা। আগামী কাল থেকে ইসরাইলি পণ্য বয়কটে লিফলেট বিতরণ ও ইসরাইলের পণ্য বিক্রি করা দোকনে পোষ্টার লাগানো কর্মসূচি ঘোষণা করা হয়। এদিকে একই দাবিতে বিকেলে বিভিন্ন ইসলামী সম্মাননা দলগুলো বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 96 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব