সোনাইমুড়ী থানা চত্বর টাউট-দালাল-বাটপার মুক্ত

সাজ্জাদুল ইসলাম: নোয়াখালীর সোনাইমুড়ী থানায় নানা সমস্যা নিয়ে আসছেন ভুক্তভোগীরা। নিজেরাই লিখছেন অভিযোগ, নিজেরাই কথা বলছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)’র সাথে। ঘুষ লেনদেনের ঝামেলা ছাড়াই সমাধান নিয়ে সন্তুষ্ট হয়ে ফিরছেন বাড়ি। থানার আশপাশে নেই দালাল, টাউট, বাটপারদের উপস্থিতি। দেওয়ালে দেওয়ালে ওসির পক্ষ থেকে দালালদের বিরুদ্ধে সতর্কতামুলক লিফলেট সাটানো রয়েছে। সোমবার(২৫ নভেম্বর) সকাল ১১ টার দিকে থানা চত্বরে গিয়ে এমন পরিবেশই চোখে পড়ে প্রতিবেদকের।

জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর সোনাইমুড়ী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ মোরশেদ আলম। তিনি থানা চত্বরে দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে উদ্যোগ নিয়েছেন। সোনাইমুড়ী থানার দেওয়ালে ও সামনের দোকানগুলোতে টাউট-বাটপারদের বিরুদ্ধে সতর্কীকরণ লিফলেট লাগানো রয়েছে। কম্পিটারের দোকান গুলোতে ভুক্তভোগী ও সেবাপ্রার্থীরা নিজেদের অভিযোগ লেখাচ্ছেন। আশপাশে কোন দালাল-টাউট-বাটপারের উপস্থিতি নেই। নির্বিঘ্নে তারা অনলাইনে জিডি করছেন, মামলা, অভিযোগ লেখাচ্ছেন। পরে সরাসরি নিজে থানায় প্রবেশ করে জমা দিচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে। সেবা গ্রহণ কিংবা ওসির সাথে কথা বলতে কোন দালালের শরণাপন্ন হতে হচ্ছে না। জিডি কিংবা মামলা করতে লাগছে না ঘুষ।

সূত্র বলছে, দীর্ঘদিন থেকে সোনাইমুড়ী থানায় আধিপত্য ছিলো দালালদের। নিরিহ মানুষ সমস্যাগ্রস্থ অবস্থায় থানায় আসলে খপ্পড়ে পড়তে হতো টাউট-বাটপারদের। নানা ভাবে দালাল সিন্ডিকেটের কবলে পড়ে সর্বশান্ত হতেন সহজসরল মানুষেরা। আর এসকল কারনে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় পুলিশের। থানার সামনে দোকানগুলোতে ওৎপেতে থাকতো দালালচক্র। থানায় কোন সেবাগ্রহিতা আসলেই তারা সর্বপ্রথম জিঙ্গাসা করতো আগত ব্যক্তি কি করবেন? জিডি, অভিযোগ, না মামলা করবেন? সেবাপ্রার্থীদের প্রয়োজন শুনে সোজা চলে যেতেন থানার সামনে কম্পিউটার দোকানে। সেখানে গিয়ে মামলা বা অভিযোগ লেখার বা কম্পিউটার খরচের কথা বলে দালালচক্রটি হাতিয়ে নিতো মোটা অংকের টাকা। দালালচক্রের দ্বিতীয় ফাঁদ ছিল তারা ঐ সকল মামলা বা অভিযোগের বাদী বিবাদীর মোবাইল নম্বর সংগ্রহ করতো। পরবর্তীতে সালিশের আকারে থানায় বা থানার আশপাশে বৈঠকের নামে উভয়পক্ষ থেকে হাতিয়ে নিতো মোটা অংকের টাকা। এছাড়া মামলা করা, আসামী গ্রেফতার করানো, ওয়ারেন্টের আসামীর গ্রেফতার ঠেকানো, পুলিশ ভেরিফিকেশনসহ নানা কাজের অজুহাতে টাকা হাতিয়ে নিতো দালাল চক্রটি। গত ৫ই আগষ্টের পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক পরিচয়ধারী টাউট ও এলাকার প্রতারকচক্র থানার সামনে বসে দালালী করতো। বিষয়টি নজরে আসলে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম ব্যবস্থা গ্রহণ করেন।দালালদের উৎপাত বন্ধে থানার ওসির এমন পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছে সেবা প্রার্থীরা।

টাউট-বাটপারের দৌরাত্ম্য কমায় স্বস্তি প্রকাশ করে থানায় সেবা নিতে আসা আমকি বাজার এলাকার মো:গোলাম মোস্তফা জানান, জমিজমা সংক্রান্ত একটি অভিযোগ নিয়ে তিনি এসেছেন। থানা চত্বরে কোন দালাল আজকে তাকে বিরক্ত করেনি। নিজেই কম্পিটার দোকানে বসে অভিযোগ লিখে জমা দিয়েছেন থানায়। কোন টাকা-পয়সার লেনদেন করতে হয়নি।

আরেক সেবা প্রত্যাশী রিমা আক্তার এসেছেন বজরা ইউনিয়ন থেকে। পারিবারিক কিছু সমস্যার বিষয়ে তিনি প্রতিকারের আশায় থানায় এসেছেন। তিনি জানান, থানা চত্বরে কোন দালাল না থাকায় কোন টাউট-বাটপারের ক্ষপ্পরে তাকে পড়তে হয়নি। অভিযোগ কম্পিটারে লেখা শেষে নিজেই জমা দিবেন।

দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ মোরশেদ আলম জানান, থানায় দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি দালালদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন। দালাল-টাউটেরা থানার পরিবেশ নষ্ট করে। পুলিশের ভাবমূর্তি নষ্ট করে এজন্য থানা চত্বরে টাউট-বাটপার-দালাদের প্রবেশ নিষেধ। এখন থেকে মামলা, জিডিসহ পাবলিক সেবায় কোন ঘুষের লেনদেন চলবে না।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 96 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব