
সেনবাগ(নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩নং ডুমুরিয়া ইউনিয়ন ৯নং ওয়ার্ডের মহিন মেম্বারের অত্যাচার ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন একই ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার হোসনে আরা বেগম।
সোমবার ( ৩০ জুন ) রাতে হোসনে আরা বেগম তার তার স্বামী প্রতারক মহিন উদ্দিনের অত্যাচার ও শারীরিক নির্যাতন এবং প্রতারণার বিভিন্ন ইতিহাস তুলে ধরে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, মহিন উদ্দিন একজন অর্থ ও নারী লোভী, যেখানেই সুযোগ পান বিধবা নারী ও অসহায় নারীদের সুযোগ বুঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে প্রতারণা করে বিয়ে করেন। স্থানীয় সংবাদকর্মীদের উদ্দেশ্যে ভুক্তভোগী হোসনে আরা বেগম আরো বলেন, এই পর্যন্ত মহিন উদ্দিন মেম্বার বিভিন্নভাবে প্রতারণা করে লোভ-লালসা দেখিয়ে ৬টি বিয়ে করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হোসনে আরা বেগম বলেন, আমার প্রথম স্বামীর মৃত্যুর পর মহিন মেম্বার আমার কিছু টাকা পাবে এ দুর্বলতার সুযোগ নিয়ে টাকার জন্য আমার বাড়িতে প্রতিদিন চলে আসতেন।
মহিন মেম্বার আওয়ামীলীগ করার সুবাদে তৎকালীন লেখার কিছু গণ্যমান্য লোক আমাকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে আমি মহিন মেম্বারকে বিয়ে করার জন্য, যদি বিয়ে না করি তাহলে আমার ভীষণ ক্ষতি করবে বলে হুমকি দেয়। ১০লক্ষ টাকা কাবিনের বিনিময়ে ২লক্ষ টাকা উসুল শর্তে আমাদের নোটারীর মাধ্যমে কোর্টে কাবিন হয়। বিয়ের পর থেকে মহিন মেম্বার বিভিন্ন অজুহাতে ব্যবসা করবে বলে আমার অতি কষ্টে অর্জিত নগদ ৭০হাজার টাকা স্বর্ণালংকার আনুমানিক মূল্য ২লক্ষ টাকা টাকা সহ মোট ২লক্ষ ৭০হাজার টাকা হাতিয়ে নেয়।
আবারো আমার নিকট টাকা চাইলে আমি টাকা দিতে অপারগতা স্বীকার করলে গত ২৩ জুন ২০২৫ইং তারিখে আমাকে শারীরিকভাবে নির্যাতন করলে, আমি সেনবাগ থানায় অভিযোগ দাখিল করতে গেলে ওসি এসএম মিজানুর রহমান আমার অভিযোগটি গ্রহণ না করে ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে মামলা করার নির্দেশনা দেন। বর্তমানে প্রতারক অর্থলোভী বহু বিবাহের খলনায়ক মহিন মেম্বার একটি রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়, মহিন মেম্বার গ্রেফতারের পর তার চতুর্থ স্ত্রী ও মহিন মেম্বারের ভাই মোবাইলে আমার প্রাণনাশের হুমকি প্রদান করেন। হোসনে আরা বেগম ও তার পরিবার তাদের জান-মাল এবং জীবনের নিরাপত্তা চেয়ে সমাজের উচ্চবিত্ত পঞ্চায়েত, আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।
















