
🧲 মো. রিয়াজুল সোহাগ, নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও যুবদল নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার দু’নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় বিএনপি। এ খবরে উপজেলার তৃণমূল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে তৈরি হয়েছে স্বস্তি ও আনন্দের উচ্ছ্বাস।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পৃথক চিঠির মাধ্যমে বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়।
বহিষ্কারাদেশ প্রত্যাহারপ্রাপ্ত নেতারা হলেন—
সুবর্ণচর উপজেলা বিএনপির সদস্য জামাল উদ্দিন গাজী।
সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন সুমন।
চিঠিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূর্বে তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাদের দাখিলকৃত আবেদন বিবেচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে আরও শক্তিশালী ও গতিশীল করতে তারা ভূমিকা রাখবেন—এমন আশা ব্যক্ত করেছে কেন্দ্রীয় বিএনপি।
এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরে আসে। উপজেলা জুড়ে অনেক স্থানে মিষ্টি বিতরণ ও উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে নেতাকর্মীদের। তাদের প্রত্যাশা, এ সিদ্ধান্তের ফলে সুবর্ণচর উপজেলা বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।
সংবাদটি শেয়ার করুন
আরও পড়ুন…
মতামত দিন।
















