সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি: : শুক্রবার বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাবের হলে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চট্টগ্রামের ৫টি এতিমখানার শিক্ষার্থী ও শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের স্থায়ী পরিষদের চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব মো: জামাল উদ্দিন আহমেদ।

সাবেক সচিব জামাল উদ্দিন আহমেদ বলেন, মানুষ মানুষের জন্য। মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ। মানুষের মাঝে কোন ধরনের ভেদাভেদ থাকা উচিত নয়। সকল ভেদাভেদ পরিহার করে মানুষের কল্যাণে ও মানবিক উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, আর্ত মানবতার কল্যাণে ও মানবিক উন্নয়নে কাজ করলে স্রষ্টার নৈকট্য লাভ করা সম্ভব হবে। তাই সকলকে মানবিক হয়ে সমাজের পিছিয়ে পরা মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। প্রধান বক্তা ছিলেন জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক, আধুনিক ই-লার্ণিং এর জনক অধ্যাপক ড. বদরুল হুদা খান। ড. বদরুল হুদা খান বলেন, আমি ভালো আছি এ ধারণা থেকে বেরিয়ে আমরা ভালো আছি এ ধারণায় এগিয়ে আসতে হবে আমাদের সকলকে। আমি ও আমরা একসাথে এ বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। সকল বিত্তশালীকে সাধ্যমত পিছিয়ে পরা মানুষের কল্যাণে ও আর্ত মানবতার উন্নয়নে ভূমিকা রাখতে হবে।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক অতিরিক্ত পরিচালক মো: একরাম হোসেন, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি, চট্টগ্রাম সাংস্কৃতিক মোর্চার সদস্য সচিব মো. জসিম উদ্দিন চৌধুরী, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট থেকে আগত মো: ফয়সাল আহমেদ, মো: আব্দুল মালেক, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য, জাহাজী শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি মো: নুরুল হুদা চৌধুরী, দারুচ্ছালাম মাদ্রাসার পরিচালক আলহাজ্ব মো : আব্দুল আলিম।

সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক মো: শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক স ম জিয়াউর রহমান ও সহ সমাজ কল্যান সম্পাদক ফারহানা আফরোজা এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক সাহাব উদ্দিন খালেদ ফারুক, সাংবাদিক ও সংগঠক এইচ এম শামীম, পরিবেশ সংগঠক মো: আনোয়ার হোসেন, পরিবেশ সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশের সাধারণ সম্পাদক মো: মাসুদ রানা, সাংবাদিক জান্নাতুল ফেরদৌস রিয়া, লিয়াকত হোসেন লিমন, আরিফুল আকবর চৌধুরী, সমাজসেবী আবুল হাশেম।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও প্রধান বক্তা চট্টগ্রামের ৫টি এতিমখানার ১৫০জন শিক্ষার্থী ও অসহায় গরিবকে সংগঠনের পক্ষ থেকে শীত উপহার বিতরণ করেন। সবশেষে চা চক্র ও আড্ডা অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হয়।

Facebook Comments Box
  • Related Posts

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি।। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী নূর জাহান। মৃত্যুর সময় তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আজ বুধবার ভোর ৫টার দিকে…

    Continue reading
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬

      বি. চৌধুরী তুহিন নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী বেগমগঞ্জের ঐতিহ্যবাহী ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান ১৬ সেপ্টেম্বর দিনব্যাপী বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 96 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব