সাদ পন্থীদের জোর দাবী, বৈষম্য দূর করে মাওলানা সাদকে আনতে হবে

তাবলিগ জামাতের অন্যতম মুরব্বি মাওলানা সাদ কান্ধলভিকে আসন্ন বিশ্ব ইজতেমায় আনতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন তার অনুসারীরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে কাকরাইল মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ সাবেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মিন্টু রোডে প্রধান উপদেষ্টার বাসভবনে গিয়ে এই স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিটি গ্রহণ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। স্মারকলিপিতে বলা হয় বিপুল ত্যাগ-তিতিক্ষা ও গণঅভ্যুথানের মাধ্যমে আপনাদের অন্তর্বতীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকারের সফলতার মাধ্যমে সমস্ত জুলুম-অত্যাচার দূর হয়ে রাষ্ট্রের সকল স্তরে যাতে সুবিচার প্রতিষ্ঠা নিশ্চিত হয় এজন্য আমরা মহান আল্লাহতায়ালার দরবারে অন্তর থেকে দোয়া করি।

আপনি অবহিত আছেন যে, দাওয়াত ও তাবলীগের কার্যক্রম সম্পূর্ণ অরাজনৈতিক ও শান্তিপূর্ণ । আজ থেকে প্রায় একশ বছর আগে ভারতের দিল্লীস্থ নিজামুদ্দীন বাংলাওয়ালী মসজিদ হতে হযরত মাওলানা ইলিয়াছ (রহ:) রসুলুল্লাহ(সা:) ও ছাহাবা (রা:)এর তরীকার অনুসরণে এ মেহনত শুরু করেন। বর্তমানেও উক্ত নিজামুদ্দীন বিশ্ব মার্কাজ মসজিদ (সদর দপ্তর) হতে বিশ্ব আমীর হযরত মাওলানা সা’দ কান্দলভী (দা: বাঃ) এর নেতৃত্বে দাওয়াত ও তাবলীগের মেহনত সমগ্র পৃথিবীতে পরিচালিত হচ্ছে এবং ক্রমাগত প্রচার-প্রসার লাভ করছে।

স্মারক লিপিতে আরো বলা হয়, বিশ্ব আমীর হযরত মাওলানা সা’দ (দা: বা:) একজন বিজ্ঞ আলেম হিসেবে দীর্ঘদিন যাবৎ টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে কোরআন ও হাদীসের আলোকে মূল্যবান বয়ান রাখতেন। ইতোপূর্বে তিনি প্রতিবছর ইজতেমায় শরীক হতেন এবং ইজতেমার মূল বয়ানসহ আখেরী মোনাজাত পরিচালনা করতেন। ২০১৮ সালের পর থেকে তাকে কোনরূপ যৌক্তিক কারণ ছাড়া বাংলাদেশে আসতে ভিসা দেওয়া হচ্ছে না। বিশ্ব আমীর আসলে আরও বিপুল সংখ্যক বিদেশী মেহমান বাংলাদেশে আসতেন ।

এতে বিদেশে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিসহ অধিক বৈদেশিক মুদ্রা অর্জিত হতো। প্রসঙগক্রমে উল্লেখ্য, হযরত মাওলানা সা’দ (দা.বা.) বাধাহীনভাবে সমগ্র বিশ্বে তাবলীগের কাজে সফর করছেন। অতিসম্প্রতি তিনি ইজতেমার জন্য দক্ষিণ আফ্রিকা,ইথোয়েপিয়া, মালয়েশিয়া, মরোক, ইংল্যান্ড, সুদান, নেপাল সফর করেছেন । এছাড়া তিনি ভারতের বিভিন্ন প্রদেশে বড় বড় ইজতেমায় শরীক হচ্ছেন।

অন্যদিকে উনার মত একজন বিশ্ব বরেন্য আলেম বাংলাদেশে কেন আসতে পারেন না যখন বিদেশিরা এ প্রশ্ন জিজ্ঞাসা করেন আমরা কোন সদুক্তোর দিতে পারি না । আর বাংলাদেশের লক্ষ লক্ষ তাবলীগের সাথীগণ বিগত ৬ বছর যাবৎ উনার মূল্যবান বয়ান শুনতে না পারার কারণে অত্যন্ত ব্যথিত- মর্মাহত ।

মাওলানা সাদের অনুসারীরা বলেন, গত সাত বছর ধরে মাওলানা সাদকে বাংলাদেশে আসতে দেওয়া হচ্ছে না। অথচ জোবায়েরপন্থীদের সর্বচ্চ মুরুব্বী আহম্মদ লাট ও ইব্রাহিম দেওয়াকে আসতে দেওয়া হতো। এ পরিস্থিতি আমাদের জন্য অগ্রহণযোগ্য। বৈষম্যের অবসান ঘটিয়ে তাকে এ বছরের ইজতেমায় অংশগ্রহণের অনুমতি দিতে হবে। তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা সাদ কান্দলভিকে আসন্ন বিশ্ব ইজতেমায় আনতে সরকারের হস্তক্ষেপ দাবি করা হয়।

এর আগে সাপ্তাহিক মাশওয়ারা শেষে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যাওয়ার উদ্দেশ্যে মাওলানা সাদের অনুসারীরা মিন্টু রোডে প্রবেশের চেষ্টা করেন। তবে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে কয়েকশ মুসল্লি মসজিদের সামনের সড়কে অবস্থান নেন। পরে প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা শেষে প্রেস সচিব তাদের প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে নিয়ে যান।

স্মারকলিপি জমা দেওয়ার পর সাদপন্থীরা শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি শেষ করে কাকরাইল মসজিদে ফিরে যান। তবে দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তাবলিগ জামাতের সাদপন্থীরা।

২০১৮ সাল থেকে ভারতের আলেম মাওলানা সাদ কান্দলভি বাংলাদেশে প্রবেশের অনুমতি পাননি। একটি কুচক্র মহল তার বক্তব্য থেকে কাটপিস করে কিছু বক্তব্য নিয়ে তাবলিগ জামাতের মধ্যে বিতর্ক ও বিভাজন দেখা সৃষ্টি করে। এই বিভক্তির জেরে তাকে ইজতেমায় আনার বিষয়টি বিগত সরকারের আমলেও মীমাংসি করতে ব্যর্থ হয় । তাই বৈষম্য বিরোধী অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে বৈষম্য দূর করে মাওলানা সাদকে আনতে ব্যবস্থা নিতে জোর দাবী জানানো হয়।

Facebook Comments Box
  • Related Posts

    দেশের সব উপজেলা সাস্থ্য কমপ্লেক্স ১০১ শর্য্যায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার
    • adminadmin
    • জুন ৭, ২০২৬

    নিজস্ব প্রতিবেদক, ঢাকা| দেশের প্রান্তিক ও গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে এক যুগান্তকারী ও মেগা পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনার আলোকে স্বাস্থ্য ও পরিবার…

    Continue reading
    ইতিহাসের দায়বদ্ধতা ও আমাদের রাজনৈতিক দৈন্য
    • adminadmin
    • মার্চ ৩১, ২০২৬

      সম্পাদকীয়:বাঙালি জাতির ইতিহাস এক বৈপরীত্যের আখ্যান। একদিকে যেমন ত্যাগের মহিমায় ভাস্বর এক সাগর রক্ত, অন্যদিকে অকৃতজ্ঞতার কালিমায় লিপ্ত বিশ্বাসঘাতকতার কলঙ্ক। লেখক মো. রিয়াজুল সোহাগ তার লেখনীতে এই রূঢ় সত্যকেই…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 60 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 96 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব