শীতে প্রকট হতে পারে গ্যাস সংকট

🖼️আপডেট বিডি নিউজ24:

ঢাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় নিয়মিত আবাসিক গ্রাহকের গ্যাস সরবরাহ থাকছে না। শিল্পাঞ্চলে বরাবরের মতোই রয়েছে গ্যাসের সংকট। এ অবস্থায় এলএনজি আমদানি অব্যাহত রাখা না গেলে আসছে শীতে গ্যাস সংকট আরও প্রকট হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে দেশে প্রতিদিন গ্যাসের চাহিদা অন্তত ৪ হাজার মিলিয়ন ঘনফুট। কিন্তু দেশে উত্তোলন এবং আমদানিকৃত এলএনজি মিলিয়ে প্রতিদিন দুই হাজার ৯০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা যাচ্ছে। অর্থাৎ দৈনিক প্রায় এক হাজার ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের ঘাটতি থাকছে। এ অবস্থায় এলএনজি আমদানি অব্যাহত রাখা না গেলে শীতে গ্যাস সংকট আরও বাড়বে।

পেট্রোবাংলা সূত্র জানায়, শীতে সবসময়ই গ্যাসের চাহিদা বেশি থাকে। আগামী ডিসেম্বর পর্যন্ত সরকারের আরও ১১ কার্গো এলএনজি আমদানির পরিকল্পনা রয়েছে। সেটি সম্ভব হলে সংকট অনেকটা কমবে। তবে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত হবে না।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির (তিতাস) এক কর্মকর্তা জানান, পেট্রোবাংলা থেকে সরবরাহ না পেলে গ্যাস দিতে পারবে না তিতাস। পেট্রোবাংলা থেকে গ্যাসের সরবরাহ বাড়লে তিতাসও সরবরাহ বাড়াতে পারবে।

পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্রনাথ সরকার জানান, আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত গ্যাসের স্বাভাবিক সরবরাহ ঠিক রাখতে অন্তত ১০৫ কার্গো এলএনজি আমদানি করতে হবে। কিন্তু এজন্য সরকারকে অন্তত ১৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। অর্থের জোগান নিশ্চিত হলে পেট্রোবাংলা গ্যাস আমদানি করে সরবরাহ নিশ্চিত করতে পারবে।

তিনি অভিযোগ করেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে বিশাল পরিমাণ টাকা পাওয়া রয়েছে। পেট্রোবাংলা যাদের গ্যাস সরবরাহ করে তারা নিয়মিত বিল পরিশোধ করলে এলএনজি আমদানি করে গ্যাসের সরবরাহ নিশ্চিত করা যাবে।

তিতাসের ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ পারভেজ বলেন, গ্যাসের সংকট থাকবে, যদি পর্যাপ্ত এলএনজি আমদানি ও সরবরাহ নিশ্চিত করা না হয়। পেট্রোবাংলাকে আমাদের চাহিদার কথা জানিয়েছি। আশা করি, তারা সরকারের সঙ্গে কথা বলে একটা ব্যবস্থা নেবেন।

সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, শীতের আগেই গ্যাস সংকটের সমস্যা সমাধান করা হবে।

তিনি আরও বলেন, সংকটের কারণে ব্যয়বহুল এলএনজি আমদানি করতে বাধ্য হচ্ছে। এটার জন্য প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। তাই দেশে গ্যাসের অনুসন্ধান কার্যক্রম জোরদারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২০২৫ সাল পর্যন্ত ৫০টি কূপ খননের পরিকল্পনায় রয়েছে। ইতোমধ্যে ১৫টি খনন করা হয়েছে এবং সেখান থেকে প্রতিদিন ১৭৬ মিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য গ্যাস মিলেছে।

Facebook Comments Box
  • Related Posts

    বগুড়া শেরপুরে আদিবাসী ছাত্র পরিষদের মানববন্ধন
    • adminadmin
    • আগস্ট ২৭, ২০২৬

     শেরপুর প্রতিনিধি: আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, প্রধানমন্ত্রী কার্য়ালয় হতে আদিবাসী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা বৃত্তি পুনরায় চালু এবং আদিবাসী শিক্ষার্থীদের পড়াশোনা শেষে চাকুরীর ব্যবস্থার দাবিতে আদিবাসী ছাত্র পরিষদ বগুড়া জেলা কমিটির…

    Continue reading
    দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ছারছীনার পীর ছাহেবের অভিনন্দন
    • adminadmin
    • আগস্ট ২৩, ২০২৬

      আরাফাতুল ইসলাম (আকন রবি),নিজস্ব প্রতিনিধি: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়েছেন ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 58 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 94 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 52 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 58 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 78 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব