নুরুল আলম, লামা বান্দরবান |
বান্দরবানের লামায় ভোজনরসিকদের জন্য নতুন ঠিকানা হিসেবে যাত্রা শুরু করলো প্রিমিয়াম মিষ্টির দোকান ‘দোহা ফুড’। আজ সোমবার (২রা ফেব্রুয়ারি) সকাল ১০টায় লামা বাজারের উপজেলা রোডস্থ ইসলামী ব্যাংকের পশ্চিম পাশে উৎসবমুখর পরিবেশে শোরুমটির শুভ উদ্বোধন করা হয়।
পৌরসভা এলাকার এই ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ মইন উদ্দিন। ফিতা কাটার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দোহা ফুড-এর এই নতুন শাখার দ্বার উন্মোচন করেন।
দোহা ফুড প্রোডাক্টস লিমিটেডের চেয়ারম্যান জনাব আব্দুল গনি’র সভাপতিত্বে ও উদ্বোধক হিসেবে উপস্থিতিতে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্পদ দাশ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিদের শোরুমের ভেতরে আপ্যায়ন করা হয় এবং ঐতিহ্যবাহী মিষ্টি দিয়ে মুখ করানো হয়। পরিশেষে, প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রধান অতিথিসহ উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। দোহা ফুড-এর এই অগ্রযাত্রাকে সফল করতে এবং গুণগত মান বজায় রাখতে উদ্যোক্তারা সকলের দোয়া ও আর্শীবাদ কামনা করেছেন।
আরও জানতে সঙ্গে থাকুন…
















