রাজবাড়ী-২ আসনে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন বিএনপি প্রার্থীর সহধর্মিণী

মো.জাহিদুর রহিম মোল্লা,রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর রশীদ। ধানের শীষের পক্ষে জনমত গঠনে নেতাকর্মীদের বাড়ী বাড়ী যাচ্ছেন ও খোঁজখবর নিচ্ছেন বিএনপি প্রার্থী মোঃ হারুন অর রশীদ। ঘরে বসে নেই তার সহধর্মিনী মিসেস সেলিনা ইয়াসমিন। নারী ভোটারদের আকৃষ্ঠ করার পাশাপাশি স্বামীর পক্ষে প্রতিটি গ্রামের বাড়ীতে ছুটে বেড়াচ্ছেন।

রাজবাড়ী-২ আসনে বিএনপির হারুন-অর-রশীদ, সতন্ত্র সাবেক এমপি মোঃ নাসিরুল হক সাবু, জামায়াতে ইসলামীর মোহাম্মদ হারুন-অর-রশীদ, জাতীয় পার্টির মোঃ সফিউল আজম খান, গণঅধিকার পরিষদের জাহিদ শেখ, এনসিপির জামিল হিযাজী, খেলাফত মজলিসের কাজী মিনহাজুল আলম প্রতিদ্বন্দিতা করছেন।
রাজবাড়ী-২ আসনের মোট ভোটার সংখ্যা রয়েছে ৫ লক্ষ ৫৯ হাজার ৬৯৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ৮৫ হাজাার ৬০৯ জন, মহিলা ২ লক্ষ ৭৪ হাজার ৭৯ জন ও তৃতীয় লিঙ্গের ৫ জন এবং ভোট কেন্দ্র রয়েছে ১৯৮ টি। এ আসনের বালিয়াকান্দিতে ১টি, কালুখালীতে ১টি ও পাংশায় ২টি নতুন ভোট কেন্দ্র করা হয়েছে।

বুধবার সকালে পাংশা শহরে ও গত মঙ্গলবার বিকেলে কালুখালী উপজেলার রেল স্টেশন ও বিভিন্ন গ্রামের ভোটারদের সাথে মহিলাদল নেত্রীদের সাথে নিয়ে মতবিনিময় করেন মোঃ হারুন-অর রশীদের সহধর্মিণী মিসেস সেলিনা ইয়াসমিন। সেখানে তিনি ধানের শীষের ভোট চান।
তিনি পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী উপজেলার ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটি ইউনিয়ন, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন। ভোটারদের মধ্যে ব্যাপক ভাবে সাড়াও পাচ্ছেন।
সরেজমিন ঘুরে জানাযায়, আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচন ঘিরে পাড়া-মহল্লায় এখন চলছে ভোটের হিসাব। যোগ্য, বিনয়ী, মিষ্ঠভাষী, জনতার সাথে এককাতারে থাকা সহ নানা ধরণের বিশ্লেষণ চলছে। প্রার্থী, তাদের নেতাকর্মী ও পরিবারের লোকজন ছুটে বেড়াচ্ছেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। ভোটারদের কাছে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
বালিয়াকান্দি এলাকার তরুণ ভোটার আলপনা আক্তার, হাফিজা বেগম সহ অনেকেই বলেন, ‘এবারই আমি প্রথম ভোট দেব। যোগ্য প্রার্থীকেই বেছে ভোট দেব, যিনি উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে।’ আমরা যার সাথে সরাসরি কথা বলতে পারবো, যাকে দীর্ঘদিন মাঠে কাজ করতে দেখেছি, নেতাকর্মীদের পাশে ছিলেন। এমন প্রার্থীকেই বেছে নিবো।
পাংশা এলাকার ভোটার আম্বিয়া বেগম, সখিনা আক্তার সহ অনেকেই বলেন, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যাপক ভাবে প্রচারণা চালাচ্ছে। ‘আমরা যাতে নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারি, সেই ব্যবস্থা প্রশাসন করবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। তবে অবশ্যই যোগ্য-পরিচিত মানুষকেই ভোট দেব।’ ইতিপুর্বের নির্বাচনের মতো যেন না হয়।
কালুখালী এলাকার ভোটার হামিদা বেগম, কোহিনুর বেগম সহ অনেকেই বলেন, আমরা চাই শান্তিতে বসবাস করতে। সব সময় আমাদের পাশে ছিল, ভবিষ্যতে থাকবে, এমন প্রার্থীকে ভোট দিবো। আগে খোঁজ রাখেনি, এখন নির্বাচনের সময় খোঁজ নিচ্ছেন এমন প্রার্থীকে ভোট দিবো না।
মোঃ হারুন-অর রশীদের সহধর্মিণী মিসেস সেলিনা ইয়াসমিন বলেন, মোঃ হারুন-অর রশীদ গত ১৭টি বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে সবসময় আপনাদের সাথে ছিলেন। সকল অন্যায় সহ্য করে আপনাদের পাশে ছিলেন। আপনাদের জন্য জীবন-যৌবন দিয়েছেন। এবার আপনাদের ভোটের মাধ্যমে তাকে যোগ্য স্থানে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। আপনারা যেভাবে তার পাশে ছিলেন ভবিষ্যতেও থাকবেন। আগামী ১২ জানুয়ারী ধানের শীষে ভোট দিয়ে তাকে নির্বাচিত করবেন।

 আরও পড়ুন…

Facebook Comments Box
  • Related Posts

    কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের প্রশিক্ষণ ও সনদ বিতরণ
    • adminadmin
    • সেপ্টেম্বর ১৩, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী প্রতিনিধি: কুড়িগ্রাম জেলা পরিষদ হলরুমে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল, বাংলাদেশ-এর কুড়িগ্রাম জেলা শাখার পরিচিতি, প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদ বিতরণ করা…

    Continue reading
    ভূরুঙ্গামারীতে বাগভান্ডার বিজিবি কতৃক ৭ বস্তা সার আটক
    • adminadmin
    • আগস্ট ২৯, ২০২৬

      মো.রফিকুল ইসলাম,ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সারের বৈধ চালান না থাকায় ৭ বস্তা সার আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার বাগভান্ডার সীমান্ত এলাকায় বাগভান্ডার…

    Continue reading

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    সাম্প্রতিক

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 52 views
    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, বাঁচানো যায়নি ৯ মাসের গর্ভের শিশুকেও

    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    • By admin
    • সেপ্টেম্বর ১৭, ২০২৬
    • 59 views
    বেগমগঞ্জের ঘাটলা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 50 views
    কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার-৩

    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    • By admin
    • সেপ্টেম্বর ১৬, ২০২৬
    • 96 views
    নোয়াখালীর মুছাপুরে ডিলার নিয়োগে গাফিলতি গণমাধ্যমের খবরে জেলা কর্মকর্তার হস্তক্ষেপে অবসান  

    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 69 views
    বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের নিজস্ব উদ্যোগ “আই ক্যাম্পাস ম্যানেজমেন্ট সিস্টেম”কর্মশালা অনুষ্ঠিত

    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 55 views
    কুমিল্লায় অটোরিকশা ছিনতাই ও হত্যা‘কিলার’ মানিক গ্রেপ্তার,২ চালকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন 

    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 64 views
    কুমিল্লায় আইন-শৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে মতবিনিময় সভা

    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 53 views
    রাজস্থান পৌর নির্বাচন: বিজেপির জয়, দ্বিতীয় কংগ্রেস

    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    নানিয়ারচরে পাহাড় ও সমতলের তরুণদের নিয়ে সেনাবাহিনীর মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শুরু

    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 56 views
    কালুরঘাট সেতু নির্মাণে বিলম্ব দ্রুত দৃশ্যমান কাজের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় চট্টগ্রাম নাগরিক ফোরাম

    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    • By admin
    • সেপ্টেম্বর ১৫, ২০২৬
    • 59 views
    রাস্তায় দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে সংস্কার করলেন ছাত্রদল নেতা জিহাদ

    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 73 views
    মাদক ব্যবসায়ী না থাকলে সেবনকারীও থাকবে না: বেগমগঞ্জে মাদক ও অপরাধবিরোধী সমাবেশে ওসি

    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 79 views
    জনসেবায় অনড় মীরওয়ারিশপুরের দুই বারের মেম্বার পরানী, পাশে চান এলাকাবাসী

    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব

    • By admin
    • সেপ্টেম্বর ১৪, ২০২৬
    • 72 views
    শিক্ষার আলোয় আলোকিত সেনবাগ, মেধাবীদের নিয়ে সৈয়দ হারুন ফাউন্ডেশনের মেধা উৎসব