
নিজস্ব প্রতিবেদক,ঢাকা:
রাজধানীর রমনার মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকাএকটি প্রাইভেটকার থেকে দুই যুবকের ম‘*র‘*দেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন—নোয়াখালীর চাটখিল উপজেলার রামনারাপুর ইউনিয়নের মিজান এবং খিলপাড়াইউনিয়নের জাকির হোসেন (২৪)।
সোমবার (১১ আগস্ট) ভোর সাড়ে ৫টার দিকে রোগী ভর্তি থাকার তথ্য দিয়ে ঢাকা মেট্রো–গ৩৬–৩৭৪৫ নম্বরের প্রাইভেটকারটি মেডিকেলের গ্যারেজে প্রবেশ করে। দুপুর ১১টার দিকেগাড়ির ভেতরে ম‘*র‘*দে‘হ থাকার খবর পায় পুলিশ।
পুলিশ জানায়, একজনের ম‘*র‘*দে‘*হ ড্রাইভারের পাশের সিটে এবং অন্যজনেরম*’র‘*দেহ পেছনের সিটে পাওয়া যায়। গরমের কারণে ম‘*র‘দেহে পচন শুরু হয়েছে।
গাড়িটির মালিক উত্তরা এলাকার জোবায়ের আহমেদ সৌরভ। ঘটনাস্থলে থানা পুলিশেরপাশাপাশি সিআইডির ক্রাইম সিন ইউনিট ও র্যাব উপস্থিত হয়ে আলামত সংগ্রহ করছে।
রমনা বিভাগের উপ–পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, “ঘটনাটি তদন্তাধীন।প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।”
সংবাদটি শেয়ার করুন
















