
গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের বিশেষ কর্মসূচি আগামীকাল
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম |
আগামীকাল ২৪ জানুয়ারি (শনিবার) দুপুর ১২টায় চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নে পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে এক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহত্তর চট্টগ্রামের পরিবেশ, জলবায়ু, কৃষি, স্বাস্থ্য ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স’-এর উদ্যোগে বেতাগী আস্তানা শরীফ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, উক্ত কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ ও প্রকৃতি প্রেমী বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং উন্নয়নকর্মীরা। অনুষ্ঠানে বৃহত্তর চট্টগ্রামের পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হবে।
সংগঠনের সদস্য সচিব ও বিশিষ্ট পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমান উক্ত কর্মসূচিতে পরিবেশ অনুরাগী এবং সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
আরও জানতে সাথে থাকুন…
















