
রিয়াজুল সোহাগ,নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নোয়াখালীতে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ মে) নোয়াখালীর সদর উপজেলার কাচ্চি ডাইন চাইনিজে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব হারুন-অর রশীদ আজাদ।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জিসপের সভাপতি গিয়াস উদ্দিন খোকন।
এসময় কেন্দ্রীয় জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের সহ-সভাপতি ইরফান উদ্দিন মাহমুদ তপন। চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দ এবং নোয়াখালী জেলার বিভিন্ন থানা থেকে আগত সভাপতি/সম্পাদকগণ বক্তব্য রাখেন।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের আহবায়ক নুর আলম বাচ্চু। এসময় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
















