
নিজস্ব প্রতিবেদক,ঢাকা|
নির্বাচনী যুদ্ধের প্রথম ধাপেই হোঁচট খেয়েছেন অনেকে। তবে মাঠ ছাড়তে নারাজ প্রার্থীরা। রিটার্নিং কর্মকর্তার ‘লাল কালিতে’ স্বপ্নভঙ্গ হওয়া সেইসব সংক্ষুব্ধ প্রার্থীরা এখন ধরণা দিচ্ছেন নির্বাচন কমিশনে। হারানো প্রার্থিতা ফিরে পেতে শুরু হয়েছে আইনি লড়াই। আজ সোমবার উৎসবমুখর পরিবেশে নির্বাচন কমিশন ভবনে হাজির হয়ে আপিল আবেদন জমা দিয়েছেন ৪২ জন সংক্ষুব্ধ ব্যক্তি।
কারো স্বস্তি, কারো অপেক্ষা নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, প্রথম দিনে জমা পড়া ৪২টি আপিলের মধ্যে ৪১টিই এসেছে মনোনয়ন বাতিলের বিরুদ্ধে। অর্থাৎ, যারা লড়াই থেকে ছিটকে পড়েছিলেন তারা আবারও ভোটের ময়দানে ফেরার সুযোগ চাচ্ছেন। অন্যদিকে, একজনের মনোনয়ন বৈধ ঘোষণা করায় সেই সিদ্ধান্তের বিরুদ্ধেও একটি চ্যালেঞ্জ আবেদন জমা পড়েছে।
কেন এই বাদ পড়া? বাতিল হওয়া প্রার্থীদের বড় একটি অংশই স্বতন্ত্র। যাদের এক শতাংশ ভোটারের সমর্থনে গরমিল পাওয়া গিয়েছিল। এছাড়া রয়েছে ঋণখেলাপি, কর খেলাপি এবং হলফনামায় তথ্য গোপন করার মতো জটিল অভিযোগ। তবে সংক্ষুব্ধ প্রার্থীদের দাবি, ছোটখাটো ত্রুটি বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনেকের মনোনয়ন বাতিল করা হয়েছে। আপিল শুনানিতে তারা নিজেদের নির্দোষ প্রমাণ করতে পারবেন বলে আশাবাদী।
শুনানি ও চূড়ান্ত সিদ্ধান্ত ইসি জানিয়েছে, জমা পড়া এসব আপিলের ওপর সুশৃঙ্খলভাবে শুনানি গ্রহণ করা হবে। সেখানেই নির্ধারিত হবে কার ভাগ্য খুলছে আর কার বিদায় ঘণ্টা বাজছে। কমিশন ভবনের নির্ধারিত বুথে প্রার্থীরা স্বশরীরে বা আইনজীবীর মাধ্যমে তাদের যুক্তি তুলে ধরছেন।
মাঠের লড়াই শুরু হওয়ার আগেই টেবিলের এই লড়াই এখন টক অব দ্য কান্ট্রি। শেষ পর্যন্ত কতজন ফিরতে পারেন ভোটের মূল রেসে, সেটাই এখন দেখার বিষয়।
আরও পড়ুন,,,
Facebook Comments Box


















